1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
আওয়ামীলীগকে নিষিদ্ধ করার দাবীতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী বিএনপি নেতা রাজিবের পক্ষে পশ্চিম আইলপাড়ায় ঈদ সামগ্রী বিতরণ করলো সমাজকর্মীরা সেচ এবং কৃষি নির্ভর অর্থনীতিকে প্রসারিত করার প্রকল্প গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান’ -নুরুল হক নুর, প্রতিমন্ত্রী অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত রূপগঞ্জের শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে চাঁদপুর ও বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিস চালু, খুশি ঘরমুখো যাত্রীরা রূপগঞ্জের সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি ঈদ উপলক্ষ্যে দুস্থ পরিবারের হাতে ১০ কেজি করে চাল বিতরণ আপনাদের প্রত্যাশা পূরণ করা আমাদের দায়িত্ব: ভূমিমন্ত্রী আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয় ‘৮৯ ব্যাচ পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত বন্দরে ডেভিল যুবলীগ নেতা সোহেল মেম্বার গ্রেফতার

আওয়ামীলীগকে নিষিদ্ধ করার দাবীতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১৮৮ Time View
নজির আহম্মদ,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ আওয়ামী লীগের বিচার ও দলীয় কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে লক্ষ্মীপুর ছাত্র-জনতা। শুক্রবার (৯মে) বিকালে লক্ষ্মীপুর উত্তর তেমুহনী থেকে বিক্ষোভ মিছিল শুরু করে তারা। পরে বিভিন্ন শ্লোগানে মিছিলটি ঝুমুর চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সড়ক অবরোধ করে তারা অবস্থান কর্মসূচি পালন করে।
এ সময় বিক্ষোভকারীরা ‘আমার সোনার বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নাই’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর, ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’, ‘গোলামি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘লীগ ধর, বিচার কর’ ইত্যাদি স্লোগানে মুখরিত করে তোলেন।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী মাওলানা নাসির উদ্দীন, ইসলামী আন্দোলন সদর উপজেলা জয়েন্ট সেক্রেটারী ইউসুফ আল মাহমুদ, শহর শিবিরের সভাপতি ফরিদ উদ্দিন, সেক্রেটারী আবদুল আউয়াল হামদু, জেলা সভাপতি আবদুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক বেলায়েত পাটোয়ারী, হাবিবুর রহমান ফাহিম, এনসিপির প্রতিনিধি আলমগীর হোসেন, আবদুল হামীদ প্রমুখ।
তারা বলেন, আওয়ামী লীগের ইতিহাস ২৮অক্টোবর লগি-বইঠার ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস ৫মে শাপলা চত্বরে গণহত্যার ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস ২৪শে হাজার হাজার ছাত্র-জনতা হত্যার ইতিহাস। তাই আওয়ামী লীগের রাজনীতি করার কোন অধিকার নেই। তাদের কোন ক্ষমা নেই। দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তা না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি