1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
আব্দুল সত্তার স্কুল এন্ড কলেজ এর গোপন কমিটির বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বাউফলে কলেজ ক্যাম্পাসে ঢুকে যুব অধিকার পরিষদ নেতার মব সৃষ্টির অভিযোগ- অধ্যক্ষের সংবাদ সম্মেলন কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার ঝিনাইগাতী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সামান্য বৃষ্টিতেই বিদ্যালয় মাঠে পানি কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩, দুইজনকে ১৫ দিন ও ১ জনকে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড কুয়াকাটায় ১টি কোরাল ৩০ হাজার ৬শত টাকায় বিক্রি গলাচিপায় ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ঈদের পথে লাশের মিছিল : মার্চে ঝরেছে ৫৮৭ প্রাণ ঈদের আগে-পরের ১৫ দিনে পথে ঝরেছে ৩৫৮ প্রাণ উচ্ছৃঙ্খলা-অবহেলায় ৩৫০১ দুর্ঘটনায় আহত ৩৮৫৯ জন — সেভ দ্য রোড নারায়ণগঞ্জে হাম ও রুবেলা টিকার ৭৫ হাজার ডোজ মজুত — মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু নওগাঁয় স্বামী কর্তৃক স্ত্রী খুন, স্বামী গ্রেফতার রূপগঞ্জে বিএনপি কার্য্যালয়ে সন্ত্রাসীদের হামলা,ভাঙচুর, আহত ৫, স্থানীয় সাংসদের ছবি ভাংচুর

আব্দুল সত্তার স্কুল এন্ড কলেজ এর গোপন কমিটির বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ৩৫৫ Time View
রিপোর্ট মু. জিল্লুর রহমান জুয়েল, পটুয়াখালীঃ-পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ আব্দুল সত্তার স্কুল এন্ড কলেজ এর গোপন এডহক কমিটির বিরুদ্ধে বিক্ষোভ মানববন্ধন স্থানীয় জনসাধারণ ছাত্র- ছাত্রী ও অভিভাবক এর আয়োজনে ১১ জানুয়ারি শনিবার বিকাল সারে চার’টার দিকে  আব্দুল সত্তার স্কুল এন্ড কলেজ এর সামনে প্রায় পাঁচশ তাধিক জনসাধারণ ঘন্টা ব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন করেন। এসময় বক্তারা বলেন, বর্তমান আব্দুল সত্তার স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোঃ রহুল আমিন তার নিজের স্বার্থ হাসিলের উদ্দশ্যে গোপনে একটি এডহক কমিটি বাস্তবায়ন করেন, যার ফলে স্থানীয় ছাত্র-ছাত্রী, অভিভাবক ও জনসাধারণের মাঝে চরমউত্তেজনা দেখা দেয়। বক্তারা আরো জানান, এই অধ্যক্ষ রুহুল আমিন বিগত আ’লীগ সরকারের আমলে দলীও ও রাজনৈতিক প্রভাব বিস্তার করে আব্দুল সত্তার স্কুল এন্ড কলেজের নানা রকমের দূরনীতি করার শত শত অভিযোগ থাকলেও, বিগত আ’লীগের ক্ষমতা ও দলীয় প্রভাবে কোন সুবিচার পায়নি এই উপকূলীয় এলাকার অভিভাবক, ছাত্র-ছাত্রীরা। এসময় বক্তারা, বিক্ষোভ ও মানববন্ধনের মাধ্যমে সরকারের কাছে দাবী করেন, দূর্নীতিবাজ অধ্যক্ষ মোঃ রহুল আমিন এবং এডহক কমিটির সভাপতি মোঃ জসিম উদ্দিনের অপসারণ এবং উর্ধতন কর্তৃপক্ষের সুষ্ঠু তদন্তের মাধ্যমে এবং স্থানীয় ব্যাক্তিবর্গের সুপারিশ কৃত শিক্ষাবান্ধব মোঃ রিপন খান কে এডহক কমিটির সভাপতি করে পুনোরায় শিক্ষা নিবিশ পরিবেশ ফিড়িয়ে আনার অনুরোধ জানান। বিক্ষোভ মিছিলটি চরমোন্তাজ স্লুইসগেট বন্দর বাজার হয়ে আব্দুল সত্তার স্কুল এন্ড কলেজ এর সামনে এসে শেষ হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, রাঙ্গাবালী উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক, চরমোন্তাজ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মুন্সী, অভিভাবক সদস্য মোঃ উলিউল ইসলাম খলিফা, আশ্রাফ আকন, আব্দুল সত্তার স্কুল এন্ড কলেজ এর সহকারী শিক্ষক মনিরুজ্জামান, সমাজসেবক মোঃ মুজিবর রহমান মোল্লা, পল্লি চিকিৎসক মোঃ আলী আহমেদ, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, সমাজসেক মোঃ মহিউদ্দিন হাওলাদার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি