1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
আমতলীতে ছাত্র অধিকার পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা - শিক্ষা তথ্য
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সুখে দুঃখে সকলের পাশে থাকতে চাই: মাকসুদ হোসেন ওসমান হাদিকে হত্যার চেষ্টা প্রতিবাদে বাউফলে বিএনপি প্রার্থী শহিদুল আলমের নেতৃত্বে বিক্ষোভ শরীফ ওসমান হাদিকে গুলি: অভিযুক্ত মাসুদের বাড়ি বাউফল রূপগঞ্জে উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের মিলন মেলা ও নবাগত কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত অস্ত্র ও কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ আজ ১৩ ডিসেম্বর রূপগঞ্জ মুক্তদিবস রাজশাহীতে চাঁদাবাজি–হামলায় ক্ষতবিক্ষত ব্যবসায়ী, তালাবদ্ধ দোকান, ন্যায়বিচারের দাবি মতলব উত্তরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময় বিশ্ব মানবাধিকার দিবসে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল নাঃগঞ্জ জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

আমতলীতে ছাত্র অধিকার পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ২৭৭ Time View

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ- বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের বরগুনা জেলার আওতাধীন আমতলী উপজেলা শাখার নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৩ নভেম্বর ২০২৫ ইং তারিখে কেন্দ্রীয় কমিটির অনুমোদনের মাধ্যমে ঘোষিত এই কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।

কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বি. এম. বনি-আমিন (রাহাত) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবদুল্লাহ্ আল নোমান।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদগুলোতে রয়েছেন-সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান রুমি, সহ-সভাপতি জাকারিয়া হোসেন, মহিউদ্দিন আহমেদ ও শাকিল ইসলাম।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মুসা, যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব মৃধা, শাকিল হোসেন ফারাবী, মহিবুল্লাহ, মোঃ মেহেদী হাসান, মোঃ সুজন ও মোঃ নাঈম।

সাংগঠনিক সম্পাদক এম. এম. ফাহিম হোসেন (আলভী), সহ-সাংগঠনিক সম্পাদক তানজিম, মোঃ তুফান, মোঃ ফেরদাউস, মোঃ বায়েজিদ, মোঃ তামিম মোল্লা, মোঃ আবু সালেহ, রাকিবুল ইসলাম ও মোঃ শাকিল মৃধা।

এছাড়া দপ্তর সম্পাদক মারুফ হোসেন, উপ-দপ্তর সম্পাদক তাহসিন, অর্থ সম্পাদক আর. এম. রিফাত, সহ-অর্থ সম্পাদক ইছা খান, প্রচার সম্পাদক জি. এম. মুসা, সহ-প্রচার সম্পাদক রাকিব মাহমুদ, সমাজকল্যাণ সম্পাদক মাসুদ রানা, সহ-সমাজকল্যাণ সম্পাদক মোঃ লিমন মাতুব্বর, প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইলিয়াস, সহ-প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ সাইমুন চৌকিদার, ক্রীড়া সম্পাদক মোঃ আকাশ আহমেদ, সহ-ক্রীড়া সম্পাদক তানভীর হোসেন সিয়াম।

কার্যনির্বাহী সদস্যরা হলেন খালিদ, ইব্রাহিম গাজী, আরিফ বিল্লাহ, শামীম, মেহেরাব হোসেন, নাজমুল সাবিক, মোঃ আতিক হাসান, মোঃ সুজন ও মোঃ জাকির কাজী।

কমিটি ঘোষণার পর আমতলী উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনটি আরও শক্তিশালী, গতিশীল ও ঐক্যবদ্ধ হবে।

নবগঠিত কমিটির সভাপতি বি. এম. বনি-আমিন (রাহাত) বলেন, “আমরা শিক্ষার্থীদের অধিকার ও ন্যায্য দাবি আদায়ের আন্দোলনকে আরও বেগবান করব। শিক্ষার্থীদের সমস্যা সমাধানে মাঠে থেকে কাজ করাই আমাদের মূল লক্ষ্য।”

সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, “আমরা ঐক্যবদ্ধভাবে ছাত্র সমাজের কল্যাণে কাজ করব। আমতলী উপজেলা ছাত্র অধিকার পরিষদ হবে ছাত্র/ছাত্রীদের স্বার্থরক্ষার শক্তিশালী প্ল্যাটফর্ম।”

স্থানীয় নেতৃবৃন্দরা জানান, নতুন এই নেতৃত্বের মাধ্যমে আমতলীতে ছাত্র/ছাত্রীদের অধিকার আদায়ের আন্দোলন আরও সংগঠিত ও ইতিবাচক ধারায় বিকশিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি