1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
আমিতো কোনো অন্যায় করিনি: কারাগার থেকে সাংবাদিক আওলাদ হোসেন - শিক্ষা তথ্য
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার লক্ষ্মীপুরে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ!এলাকায় আতঙ্ক লক্ষ্মীপুরে ডিবি পুলিশের অভিযানে দেশীয় এলজি ও কার্তুজসহ যুবক আটক ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণির শির্ক্ষার্থীর আত্মহত্যা বরগুনায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে ধান ও সূর্যমুখী বীজ বিতরণ রাউজানের পশ্চিম গুজরায় মগদাই স্কোয়াড কর্তৃক ডে অলিম্পিক ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন বন্দরে নির্বাচনকে সামনে রেখে ‘ক্রাইম কন্ট্রোল মিডিয়া’র পরিচিতি সভা অর্থনীতি-কূটনীতিসহ বিভিন্ন সেক্টরে বিদেশী আগ্রাসন বন্ধের দাবিতে ব্ল্যাক র‌্যালী ও বিক্ষোভ সমাবেশ অবাধ সুষ্ঠ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে…. বিএনপি নেতা মোশাররফ হোসেন ফতুল্লায় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে কাসেমী

আমিতো কোনো অন্যায় করিনি: কারাগার থেকে সাংবাদিক আওলাদ হোসেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ২৩০ Time View

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কারাবন্দি সাংবাদিক আওলাদ হোসেন আজাদ কারাগার থেকেই কান্নাভেজা কণ্ঠে নিজের নির্দোষতার কথা জানিয়েছেন। শুক্রবার (১৬ মে) বিকেল ৩টা ৩৩ মিনিটে নীলফামারী কারাগার থেকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফরকে ফোন করে তিনি বলেন, “আমিতো কোনো অন্যায় করিনি। কেনো আমার বিরুদ্ধে এত ষড়যন্ত্র! সাংবাদিকতার বাইরে আমার কোনো পরিচয় নেই।” আওলাদ আজাদ আরও বলেন, “এক সময় আমি ছাত্র রাজনীতি করতাম, সত্যি।

তবে সাংবাদিকতায় সক্রিয় থাকার কারণে সেই পদও আনুষ্ঠানিকভাবে ছেড়ে দিয়েছি। তারপরও কেনো পুরোনো ঘটনা টেনে আমাকে হয়রানি করা হচ্ছে?” তিনি দাবি করেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন এবং শুধুমাত্র একজন সাংবাদিক হিসেবে কাজ করেছেন। সাংবাদিকতা পেশায় সক্রিয় থাকার কারণেই হয়তো তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে আক্ষেপ প্রকাশ করেন। পুলিশের গাড়িতে হামলার অভিযোগের মামলায় তাকে আসামি করা হয়। গত ১২ মে কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে পেশাগত দায়িত্ব পালনকালে অন্যান্য সাংবাদিকদের মধ্য থেকে তাকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় সারাদেশে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠে এবং তাকে নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। আওলাদ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কিশোরগঞ্জ উপজেলা শাখার সভাপতি এবং রাজধানী টেলিভিশনের স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি