1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
আমি আপনাদের কাছে ভোট না, দোয়া চাইতে এসেছি: মনির হোসাইন কাসেমী - শিক্ষা তথ্য
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ভোট কেন্দ্র ঝুঁকিমুক্ত রাখতে ব্যালট পেপার ভোটের দিনই পাঠানো উচিত কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বন্দরে মানববন্ধন উন্নয়ন-অধিকার প্রতিষ্ঠায় ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের সফরে আমাদের অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে-মির্জা ফখরুল দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ ‘সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব কমেনি’-অধ্যাপক শাহ আলম পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল

আমি আপনাদের কাছে ভোট না, দোয়া চাইতে এসেছি: মনির হোসাইন কাসেমী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ৯০ Time View
নিজস্ব সংবাদদাতা: বিএনপি’র চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় রবিবার (১৮ জানুয়ারী) দুপুরে ফতুল্লার বিলাস নগর এলাকার দারুস সুন্নাত ছালেহিয়া মোহেব্বীয়া দীনিয়া মাদ্রাসায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
‎বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মোঃ হোসাইন বোখারী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত জোট প্রার্থী মুফতী মনির হোসাইন কাসেমী।
‎প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- প্রার্থী হিসাবে ইলেকশন, ভোট এগুলো নিয়ে ২১ তারিখের পরে কথা বলবো আপনাদের সাথে। ২১ তারিখের আগে ভোট চাওয়া যাবে না। এদিক-সেদিক কথা বললেই শোকজ দেওয়া হবে। এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণ করা হবে। সুতরাং আমি একজন সু-নাগরিক হিসাবে যে আইন ও বিধানগুলো আছে সেগুলো মেনে চলবো, এটাই স্বাভাবিক। আমি আপনাদের কাছে ভোট না, দোয়া চাইতে এসেছি। দরবার শরিফের উসিলায়।
‎তিনি আরও বলেন- আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ্ তায়ালা শুধু এক মনিরকে নয়, নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসন সহ দেশের অন্তত পক্ষে অর্ধেকের বেশী সিটে যেন সকলে মিলে আলেম-ওলামা ও ভালো মানুষকে বসাতে পারি। এই দেশ যেনো পরিচালিত হয় কোরআন-পড়ুয়া, দ্বীনদারের মাধ্যমে।ভবিষ্যতে যিনি দেশের দায়িত্ব নিতে যাচ্ছেন, তিনি তারেক রহমান সাহেব। উনি ইংল্যান্ডে শুধু নির্বাসনে সময় কাটায়নি। বরং নির্বাসিত জীবন যাপনের সাথে সাথে তার আমূল পরিবর্তন হয়েছে। তিনি যেকোন দাড়িওয়ালা-জুব্বাওয়ালা আলেমের চাইতে কোনো দিক থেকে কম নয়। তিনি খুবই বেশী আমলদার মানুষ, তার চেহারার দিকে তাকালেই বোঝা যায়।
‎বেগম খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশী সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকো’র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় প্রার্থণা করা হয়। একই সাথে বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান সহ জিয়া পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া প্রার্থণা করা হয়।
ও-ই দোয়া মাহফিলে এসময় আরও উপস্থিত ছিলেন- জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মুনাওয়ার হোসাইন সহ অন্যান্য নেতা-কর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি