1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
আশুগঞ্জ পাওয়ার প্ল্যান্ট নির্মানে ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্তদের পুর্নবাসনের ঘর দ্রুত হস্তান্তরের দাবিতে মানববন্ধন - শিক্ষা তথ্য
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মহান ১৭ ফাল্গুন ২ মার্চ পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে বার্ষিক ওরশ শরীফ রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ পুলিশ ও সাংবাদিকসহ আহত ২০, মহাসড়ক ৬ ঘন্টা অবরুদ্ধ বন্দরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু র‍্যাব-৬ সাতক্ষীরা থেকে ১ হাজার বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বন্দরের চিড়াইপাড়ায় কমিউনিটি সেন্টারের উদ্বোধন করেছেন নার্গিস মাকসুদ একুশে পদক উদ্ধোধন অনুষ্ঠানে কবি ও সাহিত্যিক শাহিদা ইসলামের উপস্থিতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না জেলায় সেরা তালিকার ধারাবাহিকতায় আবারও শীর্ষে গলাচিপা নূতন জামে মসজিদ সংলগ্ন আলিম মাদ্রাসা

আশুগঞ্জ পাওয়ার প্ল্যান্ট নির্মানে ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্তদের পুর্নবাসনের ঘর দ্রুত হস্তান্তরের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ২৭০ Time View

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি। পটুয়াখালীর কলাপাড়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন কর্তৃক জমি অধিগ্রহনে বাড়ি-ঘর হারানো পরিবারের পুনর্বাসনের ঘর দ্রুত হস্তান্তরের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার বেলা এগারোটায় উপজেলার ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রামের আশুগঞ্জ পুর্নবাসন প্রকল্পের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য খবির মোল্লা, মামুন মৃধা, গাজী হাজিফুর রহমান পিন্টু, সীমা বেগম ও হুমায়ুন মোল্লা। শেষে বিক্ষোভ মিছিলটি ওই এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

বক্তারা বলেন, ২০১৫ প্রকল্প প্রস্তাবনা অনুযায়ী ভূমি যাচাই বাছাই করে ২০২০ সালে ক্ষতিগ্রস্থ পরিবারের অজান্তে জমি অধিগ্রহনের নোটিশ প্রদান করা হয়। ২০২১ সালে সরকার প্রকল্প বাতিল করলেও ক্ষতিগ্রস্থ পরিবারদের প্রশাসনের ভয় দেখিয়ে বাড়িঘর থেকে ১৭৫ পরিবারকে উচ্ছেদ করা হলে তখন থেকেই তারা রাস্তার পাশে ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করছেন। তাই ক্ষতিগ্রস্থরা দ্রুততম সময়ে নবনির্মিত আবাসনে পুর্নবাসনের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি