1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
আসন্ন রমজান উপলক্ষে ফুলপুরে প্রশাসনের মোবাইল কোর্টে ৮টি মামলায় অর্থদণ্ড - শিক্ষা তথ্য
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় ইফতার মাহফিলের বক্তারা রমজান মাস থেকে আমাদের শিক্ষা নেওয়ার আহবান গলাচিপা-হরিদেবপুর খেয়াঘাটে ভাড়া ৫ টাকার বেশি নয়: প্রতিমন্ত্রী নুর এনসিসি প্রকৌশলী রেজাউল ইসলাম রাজুর দুর্নীতির ‘আলাদিনের চেরাগ’: জিম্মি ঠিকাদার, ওএসডি ও লুটপাটের চাঞ্চল্যকর তথ্য বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতির বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের হামলা রূপগঞ্জে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ মাদকসহ শীর্ষ দুই মাদক কারবারি আটক, আহত ৮ যুবদল নেতা দুর্গম পাহাড়ি এলাকায় সিন্দুকছড়ি জোনের মেডিকেল ক্যাম্প: ২৬৮ রোগী পেলেন চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ যশোর অভয়নগর এলাকা থেকে ১২ টি ককটেলসহ ১জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ চট্টগ্রামে পটিয়ায় কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

আসন্ন রমজান উপলক্ষে ফুলপুরে প্রশাসনের মোবাইল কোর্টে ৮টি মামলায় অর্থদণ্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৩৯১ Time View

তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃআসন্ন রমজান উপলক্ষে ময়মনসিংহের ফুলপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪ মার্চ মঙ্গলবার দুপুরে ঐতিহাসিক পৌর আমুয়াকান্দা বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় ভোজ্যতেল সহ অন্যান্য পণ্যের মজুতদারি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বিভিন্ন দোকান এবং গুদামে অভিযান করা হয়। পরে ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় করা, সয়াবিন তেলের মজুত রেখে কৃত্রিম সংকট তৈরি করা, মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখা, খেজুর ও লেবু অতিরিক্ত দামে বিক্রয় করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও বিক্রয়, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিতকরণের বিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর দন্ডবিধি ১৮৬০ আওতায় ৮টি ব্যবসায়ীকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের মোবাইল কোর্টের মাধ্যমে উনাদের এ অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা। এ সময় সাথে ছিলাম স্থানীয় পুলিশ প্রশাসন প্রমূখ। উক্ত মোবাইল কোর্ট পরিচালনাকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা সবাইকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের জন্য আহ্বান জানান এবং ধার্য মূল্যের অধিক মূল্য না নেয়ার জন্য সতর্ক সহ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত আইন ২০১০) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ সম্পর্কে ব্যবসায়ীদের ধারণা দেন এবং নষ্টকৃত পন্য ধ্বংস করেন। এছাড়াও বলেন উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি