1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ইসরায়িলের বর্বরোচিত হত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শূন্য থেকে শিখরে, স্বপ্ন দেখার সাহস নিয়ে এক স্বপ্নবাজ সেলসম্যান বন্দর হাজীপুরে গাউছিয়া কমিটির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্টিত সাহস ও সমর্থনে এগিয়ে যাবার প্রত্যয়ে নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করলো মানব কল্যাণ পরিষদ চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড পটিয়া সেলস শাখা উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত যশোর পাথরঘাটা থেকে ভেজাল দুধ উৎপাদন চক্রের ৬ সদস্যকে আটক করেছে র‍্যাব-৬ সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি পটিয়ায় মহিলা দলের ইফতার মাহফিল ও আন্তর্জাতিক নারী দিবস পালন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রোয়াংছড়িতে পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতির নির্বাচনের প্রতিশ্রুতি পুরন করলেন নওয়াবেঁকী জমে থাকা ড্রেনের পানির দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী ও কমলমতি শিক্ষার্থীরা

ইসরায়িলের বর্বরোচিত হত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ২৩৮ Time View

বেনাপোল প্রতিনিধিঃ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে দেশজুড়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়। সংবাদ সন্মেলনে শিক্ষার্থীরা জানান, সোমবার তাঁরা কোনো ধরনের একাডেমিক কার্যক্রমে অংশ নেবেন না। তাঁদের দাবি, ইসরায়েলের এই গণহত্যা বন্ধের পাশাপাশি তাদের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে জোরালো অবস্থান নিতে হবে। শিক্ষার্থীদের এই দাবী’র প্রতি সমর্থন দিয়ে বেনাপোলে ছাত্র-জনতা ও সাধারণ মানুষ এক বিক্ষোভ কর্মসূচি’র ডাক দেয়। এ কর্মসূচিকে সফল করতে সোমবার সকাল ১১টার দিকে বেনাপোল শহরের কেন্দ্রে অবস্থিত বেনাপোল-যশোর মহাসড়ক সংলগ্ন “নুর শপিং কমপ্লেক্স” এর সম্মুখে সবাইকে একত্র হওয়ার আহবান জানানো হয়।

বিক্ষোভ সমাবেশে যুক্ত হতে বেনাপোল সহ এর আশপাশের স্কুল,কলেজের শিক্ষার্থী ও সামাজিক সংগঠন সহ শত শত মানুষ সকাল থেকে আসতে শুরু করে সমাবেশ স্থলে। সমাবেশ স্থলে বক্তারা বলেন, ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্ব কখনো বিলীন হবে না উল্লেখ করে গাজায় যা হচ্ছে, এটা সম্পূর্ণ যুদ্ধাপরাধ। গাজাকে নিজেদের দখলে নিতে ইসরায়েল এই নৃশংস হত্যাযজ্ঞ চালাচ্ছে। কিন্তু এটা স্পষ্ট, ফিলিস্তিন রাষ্ট্রকে সব সময় ফিলিস্তিন, গাজাকে গাজা হিসেবেই মানুষ চিনবে। বিক্ষোভ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বেনাপোল বন্দর প্রদক্ষিন শেষে পুণরায় বেনাপোলে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেনাপোল ও শার্শার অন্যতম নেতা শ্রদ্ধেয় শিক্ষক স্যার আব্দুল মান্নান(অবসর প্রাপ্ত)। মিছিলটিতে বাংলাদেশের পতাকা এবং ফিলিস্তিনিদের পতাকা নিয়ে ইসরায়েল বিরোধী বিভিন্ন শ্লোগান তুলে ভর্ৎসনা জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি