1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
এই প্রথম ফুলপুরে পাবলিক লাইব্রেরীর ভিত্তি স্থাপনের উদ্বোধন করেন-উপদেষ্টা আসিফ মাহমুদ - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী বিএনপি নেতা রাজিবের পক্ষে পশ্চিম আইলপাড়ায় ঈদ সামগ্রী বিতরণ করলো সমাজকর্মীরা সেচ এবং কৃষি নির্ভর অর্থনীতিকে প্রসারিত করার প্রকল্প গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান’ -নুরুল হক নুর, প্রতিমন্ত্রী অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত রূপগঞ্জের শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে চাঁদপুর ও বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিস চালু, খুশি ঘরমুখো যাত্রীরা রূপগঞ্জের সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি ঈদ উপলক্ষ্যে দুস্থ পরিবারের হাতে ১০ কেজি করে চাল বিতরণ আপনাদের প্রত্যাশা পূরণ করা আমাদের দায়িত্ব: ভূমিমন্ত্রী আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয় ‘৮৯ ব্যাচ পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত বন্দরে ডেভিল যুবলীগ নেতা সোহেল মেম্বার গ্রেফতার

এই প্রথম ফুলপুরে পাবলিক লাইব্রেরীর ভিত্তি স্থাপনের উদ্বোধন করেন-উপদেষ্টা আসিফ মাহমুদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৪৯০ Time View

তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ সব মানুষের মধ্যে বইয়ের প্রেম ছড়িয়ে দিতে, আড্ডার মূল বিষয়বস্তু বই করে তুলতে এবং বইয়ের আলো সবার মাঝে ছড়িয়ে দিতে এই প্রথম ময়মনসিংহের ফুলপুরে জনবান্ধব কন্যা, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমার প্রচেষ্টায় পাবলিক লাইব্রেরীর প্রতিষ্ঠা করা হচ্ছে। ৫৩ লক্ষ টাকা ব্যয়ে উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবন সংলগ্ন এ ভবনের ভিত্তি প্রস্তাব অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।১৯ জুন বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ভার্চুয়ালি/ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এ পাবলিক লাইব্রেরীর ভবনটির ভিত্তি স্থাপনের শুভ উদ্বোধন করেন অন্তরবর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

এ সময় তার সাথে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রেজাউল মাকছুদ জাহেদী। তিনি বলেন বই মানুষের জ্ঞান বৃদ্ধিতে সহায়তা করে, মানুষকে সমৃদ্ধ করে। লাইব্রেরি বা পাঠাগার একটি অঞ্চলের মানুষকে আলোকিত করে তুলতে পারে। ফুলপুরের মাটিতে পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠা এই অঞ্চলের মানুষকে আলোকিত করে তুলবে বলে বিশ্বাস করি।’ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা বলেন, পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠার পেছনে অন্যতম কারণ হল হিউম্যান ডেভেলপমেন্ট, আমাদের মনোজগতের উন্নয়ন। উন্নত দেশগুলোতে বিভিন্ন অফিস সহ আমরা রাস্তার পাশে কিংবা উন্মুক্ত পার্কে মানুষকে বই পড়তে দেখি। কিন্তু আমাদের দেশে সেটি দেখা যায় না।

‘তরুণদের মধ্যে যারা বই বিমুখ, উন্মুক্ত/পাবলিক লাইব্রেরি তাদের জন্য নতুন দ্বার খুলে দেবে, নতুন পথ দেখাবে এবং নতুন করে ভাবতে শেখাবে। একইসঙ্গে পাবলিক লাইব্রেরি আমাদের মগজের অন্ধত্বতা, ধর্মীয় গোঁড়ামি, মৌলবাদী চর্চা ও ঔপনিবেশিক মনোভাব দূরীকরণে ভূমিকা রাখবে।’ এছাড়াও কমবে কিশোর গ্যাং সহ নানান অপরাধ জনিত কার্যকলাপ। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মেহেদি হাসান ফারুক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি