1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
এনায়েতপুরে সন্ত্রাসীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ মিছিল - শিক্ষা তথ্য
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পুরষ্কার হিসেবে গলাচিপায় ২৮ শিশু পেল বাই সাইকেল বিশ্ব জাকের মঞ্জিলে লাখো লাখো মুসল্লীর ঢল বরগুনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ব্র্যাক পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুতুব উদ্দিন তালুকদার তারেক রহমানকে প্রধানমন্ত্রী দেখতে চাইলে, খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে আমার হাতকে শক্তিশালী করুন: কাসেমী তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে সবাইকে কাজ করতে হবে: সাখাওয়াত বাউফলে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে  যুবককে কুপিয়ে জখম  ফতুল্লা কাশিপুরে এনসিপির প্রার্থী আল আমিনের উপর হামলা চেষ্টা শ্যামনগর উপজেলা সাইবার দলের ১৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট

এনায়েতপুরে সন্ত্রাসীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ মে, ২০২৫
  • ১৭০ Time View

মুক্তার হাসান এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুরে আওয়ামী ফ্যাসিষ্ট ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে এনায়েতপুর থানা সদর থেকে সেচ্ছাসেবকদল ও ছাত্রদলের যৌথ আয়োজনে বিক্ষোভ মিছিলটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেজি মোড়স্থ প্রেসক্লাব চত্বরে প্রতিবাদ সভায় মিলিত হয়।

এনায়েতপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম শাহরিয়ার ইমনের সভাপতিত্বে এবং থানা ছাত্রদলের সদস্য সচিব ইমতিয়াজ হাসান মোল্লা সঞ্চালনা করেন।

এসময় এনায়েতপুর থানা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মিজানুর রহমান মজনু, থানা কৃষকদলের সাধারণ সম্পাদক মুক্তার হাসান, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্মআহ্বায়ক সোনাউল্লাহ সরকার, ইচ্ছা আহমেদ, খুকনি ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্মআহ্বায়ক সরোয়ার সরকার এবং ছাত্রদল নেতা আবু তালেব প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ফ্যাসিষ্ট হাসিনা পালিয়ে গেলেও তার সাঙ্গপাঙ্গরা সুযোগ বুঝে উঁকি ঝুঁকি মারার পায়তারা করছে। শান্তিপূর্ণ পরিস্থিতিকে অশান্ত করতে এনায়েতপুরে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ঘাপটি মেরে থাকা দোষররা সন্ত্রাসী কার্যক্রমের চেষ্টা করছে। এ সুযোগ দেয়া হবে না। যেখানে সন্ত্রাসীদের পাওয়া যাবে ধরে ঘণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বাান জানানো হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি