1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কদমতলী থানায় ৫ জুন দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে মোবাইল ছিনতাই মামলায় মোবাইল উদ্ধার: সাংবাদিক ও যুব সমাজের সক্রিয় ভূমিকা - শিক্ষা তথ্য
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ভোট কেন্দ্র ঝুঁকিমুক্ত রাখতে ব্যালট পেপার ভোটের দিনই পাঠানো উচিত কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বন্দরে মানববন্ধন উন্নয়ন-অধিকার প্রতিষ্ঠায় ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের সফরে আমাদের অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে-মির্জা ফখরুল দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ ‘সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব কমেনি’-অধ্যাপক শাহ আলম পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল

কদমতলী থানায় ৫ জুন দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে মোবাইল ছিনতাই মামলায় মোবাইল উদ্ধার: সাংবাদিক ও যুব সমাজের সক্রিয় ভূমিকা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৪৩৮ Time View

রাজধানীর কদমতলী থানাধীন সাদ্দাম মার্কেট ও তুষারদ্বারা এলাকায় ছিনতাই হওয়া তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে ১৮ জুন ২০২৫ ইং তারিখে, বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে সাংবাদিকদের উদ্যোগে এবং ছাত্রদল নেতা মোহাম্মদ রনি ও যুব সমাজের প্রতিনিধি মোহাম্মদ হোসেন সরকারের সরাসরি সহযোগিতায়।

মোবাইল ছিনতাইয়ের ঘটনায় কদমতলী থানায় ৫ জুন ২০২৫ ইং তারিখে দুটি লিখিত অভিযোগ এবং দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। উক্ত অভিযোগ গ্রহণ করেন এবং বিষয়টি তদারকি করেন কদমতলী থানার দায়িত্বরত এসআই রফিকুল।

এরপর ঘটনাটির অনুসন্ধানে নামেন সাংবাদিকরা। তাদের সঙ্গে এলাকাবাসীর সহায়তায় এবং ছাত্রদল নেতা মোহাম্মদ রনি ও যুব প্রতিনিধি মোহাম্মদ হোসেন সরকারের নেতৃত্বে উক্ত মোবাইল তিনটি উদ্ধার করা হয়।

যুব সমাজের পক্ষে মোহাম্মদ হোসেন সরকার বলেন, “এই ঘটনা আমাদের এলাকার জন্য অত্যন্ত লজ্জাজনক। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমরা সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করি। অপরাধমুক্ত সমাজ গড়াই আমাদের লক্ষ্য।”

উদ্ধারকৃত মোবাইলগুলো পরবর্তীতে তাদের প্রকৃত মালিকগণের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি