1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
করিডর বা বন্দর লিজ নয় সংস্কার নিয়ে ভাবুন : মোমিন মেহেদী - শিক্ষা তথ্য
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পুরষ্কার হিসেবে গলাচিপায় ২৮ শিশু পেল বাই সাইকেল বিশ্ব জাকের মঞ্জিলে লাখো লাখো মুসল্লীর ঢল বরগুনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ব্র্যাক পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুতুব উদ্দিন তালুকদার তারেক রহমানকে প্রধানমন্ত্রী দেখতে চাইলে, খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে আমার হাতকে শক্তিশালী করুন: কাসেমী তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে সবাইকে কাজ করতে হবে: সাখাওয়াত বাউফলে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে  যুবককে কুপিয়ে জখম  ফতুল্লা কাশিপুরে এনসিপির প্রার্থী আল আমিনের উপর হামলা চেষ্টা শ্যামনগর উপজেলা সাইবার দলের ১৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট

করিডর বা বন্দর লিজ নয় সংস্কার নিয়ে ভাবুন : মোমিন মেহেদী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৭৫ Time View
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, মানবিক করিডর বা বন্দর লিজ নয় সংস্কার নিয়ে ভাবুন। দ্রুত সময়ের মধ্যে সংস্কার সম্পাদন করে রাজনৈতিকভাবে বাংলাদেশের জন্য নিবেদিত থাকা দলগুলোকে নিবন্ধন দিয়ে নির্বাচন দিন-জনগণকে সহিংসতা থেকে মুক্তি দিন। ১৯ মে বিকেলে তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত ‘মানবিক করিডর বা বন্দর লিজ’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন।

এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার গাজী মনসুর, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন বৈরাগী, বিথী হাওলাদার, আবু বকর সিদ্দিক রতন, রুবেল আখন্দ, আফতাব মন্ডল, সাইফুল হক রহমান, অরবিন্দ দেবনাথ প্রমুখ।

সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী বলেন, ফ্যাসিস্টকে বিদায় করে রাজপথে আবার নতুন ফ্যাসিস্টদেরকে কালো কার্ড দেখাতে হচ্ছে। ছাত্রদের সরকার খ্যাত বর্তমান সরকারের প্রধান উপদেষ্টাসহ প্রায় সকল উপদেষ্টাই ক্ষমতাকে কুক্ষিগত করে রেখে একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে। বিশেষ করে ‘মানবিক করিডর বা  বন্দর লিজ দেয়ার মত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্বাচিত সরকার না হয়েও এই সরকার এক প্রকার জোর করেই নিয়ে প্রমাণ করেছে তারা গণতান্ত্রিক চিন্তা থেকে সরে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি