1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কলাপাড়ায় ফল উৎসব, কৃষক বাজার ও শিশু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন - শিক্ষা তথ্য
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সুখে দুঃখে সকলের পাশে থাকতে চাই: মাকসুদ হোসেন ওসমান হাদিকে হত্যার চেষ্টা প্রতিবাদে বাউফলে বিএনপি প্রার্থী শহিদুল আলমের নেতৃত্বে বিক্ষোভ শরীফ ওসমান হাদিকে গুলি: অভিযুক্ত মাসুদের বাড়ি বাউফল রূপগঞ্জে উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের মিলন মেলা ও নবাগত কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত অস্ত্র ও কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ আজ ১৩ ডিসেম্বর রূপগঞ্জ মুক্তদিবস রাজশাহীতে চাঁদাবাজি–হামলায় ক্ষতবিক্ষত ব্যবসায়ী, তালাবদ্ধ দোকান, ন্যায়বিচারের দাবি মতলব উত্তরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময় বিশ্ব মানবাধিকার দিবসে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল নাঃগঞ্জ জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

কলাপাড়ায় ফল উৎসব, কৃষক বাজার ও শিশু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১০১ Time View
কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় কৃষক বাজারের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। বুধবার বিকেলে প্রেসক্লাব সংলগ্ন মাঠে কৃষকদের উৎপাদিত কৃষি পণ্য  বাজারজাতকরণের সুবিধার্থে তিনি এ কৃষক বাজারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় অন্যান্যের মধ্যে কলাপাড়া ইউএনও মো. রবিউল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরাফাত হোসেন, দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তা এম মোকছেদুল আলম, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচীর সহকারী পরিচালক মো. আছাদুজ্জামান সহ জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একই দিন বিকেলে খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠের নদী তীরবর্তী এলাকায় প্রাকৃতিক পরিবেশে শিশুদের বিনোদনের জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে তিনি শিশু পার্কের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। পরে উপজেলা প্রশাসনের আবাসিক এলাকায় তিনি ইউএনও পার্কের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
এর আগে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে ফল উৎসব ও ফল প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। ফল উৎসবে হরেক রকমের ফল দিয়ে তৈরি নান্দনিক তোরন নির্মানে অভিভূত হন জেলা প্রশাসক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি