1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কলাপাড়ায় অনুমোদনহীন কোম্পানির ঔষধ বিক্রি দায়ে ভ্রাম্যমান বিক্রেতাকে অর্থদণ্ড - শিক্ষা তথ্য
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সুখে দুঃখে সকলের পাশে থাকতে চাই: মাকসুদ হোসেন ওসমান হাদিকে হত্যার চেষ্টা প্রতিবাদে বাউফলে বিএনপি প্রার্থী শহিদুল আলমের নেতৃত্বে বিক্ষোভ শরীফ ওসমান হাদিকে গুলি: অভিযুক্ত মাসুদের বাড়ি বাউফল রূপগঞ্জে উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের মিলন মেলা ও নবাগত কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত অস্ত্র ও কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ আজ ১৩ ডিসেম্বর রূপগঞ্জ মুক্তদিবস রাজশাহীতে চাঁদাবাজি–হামলায় ক্ষতবিক্ষত ব্যবসায়ী, তালাবদ্ধ দোকান, ন্যায়বিচারের দাবি মতলব উত্তরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময় বিশ্ব মানবাধিকার দিবসে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল নাঃগঞ্জ জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

কলাপাড়ায় অনুমোদনহীন কোম্পানির ঔষধ বিক্রি দায়ে ভ্রাম্যমান বিক্রেতাকে অর্থদণ্ড

Reporter Name
  • Update Time : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ২৭০ Time View

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি। পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের হাসপাতাল সড়কে অনুমোদনহীন কোম্পানির ঔষধ বিক্রির অভিযোগে ভ্রাম্যমান ওষুধ বিক্রেতা মো.কাওসারকে গ্রেফতার করেছে পুলিশ। তার বাড়ি বরগুনার আমতলী উপজেলায়। রবিবার দুপুর একটার দিকে ব্যাটারি চালিত অটো রিক্সায় করে সাধারণ পথচারী ও বিভিন্ন ফার্মেসিতে অন্তত শতাধিক কোম্পানির অনুমোদিত ও অনুমোদন ছাড়া ঔষধ বিক্রির চেষ্টা করে সে। এ ঔষধের অনেকগুলো ঘরে তৈরি ও বিভিন্ন যৌন উত্তেজক ট্যাবলেট ও সিরাপ ছাড়াও রয়েছে বিভিন্ন এন্টিবায়োটিক ও বিভিন্ন রোগের ঔষধ। খবর পেয়ে পুলিশের সহায়তায় স্বাস্থ্য প্রশাসন ও উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ইয়াসিন সাদেকের  নেতৃত্ব ভ্রাম্যমাণ আদালতে আটক ঔষধ বিক্রেতাকে হাজির করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জুনায়েদ খান লেনিন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মৃনাল কান্তি, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জুয়েল ইসলাম ও এস আই মো.জহিরুল ইসলাম।  ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্টট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক জনান, আটক কাওসার কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া জব্দ করা অনুমোদনহীন ঔষধ জনসমক্ষে ধ্বংস করা হয়েছে। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি