1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কলাপাড়ায় খালের উপর অবৈধভাবে নির্মিত ৭টি স্থাপনা উচ্ছেদ - শিক্ষা তথ্য
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় ইফতার মাহফিলের বক্তারা রমজান মাস থেকে আমাদের শিক্ষা নেওয়ার আহবান গলাচিপা-হরিদেবপুর খেয়াঘাটে ভাড়া ৫ টাকার বেশি নয়: প্রতিমন্ত্রী নুর এনসিসি প্রকৌশলী রেজাউল ইসলাম রাজুর দুর্নীতির ‘আলাদিনের চেরাগ’: জিম্মি ঠিকাদার, ওএসডি ও লুটপাটের চাঞ্চল্যকর তথ্য বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতির বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের হামলা রূপগঞ্জে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ মাদকসহ শীর্ষ দুই মাদক কারবারি আটক, আহত ৮ যুবদল নেতা দুর্গম পাহাড়ি এলাকায় সিন্দুকছড়ি জোনের মেডিকেল ক্যাম্প: ২৬৮ রোগী পেলেন চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ যশোর অভয়নগর এলাকা থেকে ১২ টি ককটেলসহ ১জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ চট্টগ্রামে পটিয়ায় কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

কলাপাড়ায় খালের উপর অবৈধভাবে নির্মিত ৭টি স্থাপনা উচ্ছেদ

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ মে, ২০২৫
  • ২৫৭ Time View
মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি।পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরের পয়নিষ্কাশনের একমাত্র মাধ্যম চিংগুড়িয়া জ্বীন খালের উপর অবৈধভাবে নির্মিত ৭টি স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। রবিবার দুপুরে পৌর শহরের ৪ নং ওয়ার্ডের ওই খালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।পর্যায়ক্রমে খাল দখল করে তোলা সকল স্থাপনা অপসারণ করা হবে বলে প্রশাসন সূত্র নিশ্চিত করেছে।এর আগে পরিবেশ কর্মীসহ কলাপাড়া পৌরসভার সচেতন নাগরিকরা খালের পানির প্রবাহ সচল রাখতে বর্জ্য অপসারণের পাশাপাশি দখল-দূষণ বন্ধে সামাজিক আন্দোলন করে আসছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলাপাড়া পৌর প্রশাসক মো. রবিউল ইসলাম জানান, পৌর শহরের জন্য অতি গুরুত্বপূর্ণ এ খালটির পানি প্রবাহ সচল রাখতে উচ্ছেদের উদ্যোগ গ্রহন করা হয়েছে। অবৈধ দখলদারদের নোটিশের মাধ্যমে অগেই অবহিত করা হয়েছে। দীর্ঘ ৪ কিলোমিটার এ খালের সকল অবৈধ স্থাপনা অপসারণ কার্যক্রম চালমান থাকবে। তিনি আরও জানান, কলাপাড়ায় খালের উপর থাকা সকল অবৈধভাবে স্থাপনা উচ্ছেদ করা হবে। প্রথম দিনে খালের মধ্যে থাকা সাতটি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।দখল হওয়া খালে পানি প্রবাহ নিশ্চিত করতে এখন থেকে প্রতিদিনই অভিযান চলবে। এদিকে উচ্ছেদ হওয়া পরিবারের সদস্যরা বলেন, তারা জায়গা কিনে এখানে ঘর তুলেছেন। তাদের জায়গার কাগজপত্র রয়েছে। কিন্তু প্রশাসন তাদের কাগজপত্র না দেখেই উচ্ছেদ করেছে জোর করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি