1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কলাপাড়ায় নদী থেকে জেলে বধূর লাশ উদ্ধার - শিক্ষা তথ্য
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে লোকনাথ গীতা শিক্ষালয়ের প্রথম ক্লাস শুরু পটিয়া প্রেসক্লাবের উদ্যােগে মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বন্দর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাড়ির মালিকের মৃত্যু, দগ্ধ ২ বাউফলে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত র‍্যাব-৬ গোপালগঞ্জ কাশিয়ানী এলাকায় অভিযান চালিয়ে ১৩৩ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে আটক করেছে আইসিএস মেধা বৃত্তি পরীক্ষায় নূর মুহাম্মদ আইডিয়াল মাদরাসার শতভাগ সাফল্য নান্দাইলে মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পটিয়ায় মুরালিঘাট বাজার দোকান চুরি মাদকের আখড়া: অতিষ্ঠ ব্যাবসায়ীরা

কলাপাড়ায় নদী থেকে জেলে বধূর লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২৬৫ Time View

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি। পটুয়াখালীর কলাপাড়ায় নদীতে মাছ শিকারে গিয়ে নিখোঁজ হওয়ার ১৬ ঘন্টা পর এক জেলে বধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৮ টার দিকে স্বজনদের সহযোগিতায় চাকামইয়া সংলগ্ন আরপাঙ্গাশিয়া নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত রওশান আরা বেগম উপজেলার চাকামইয়া ইউপির পূর্ব চাকামইয়া দ্বিত্তা আবাসনের বাসিন্দা কাছেম হাওলাদারের স্ত্রী। মৃতের নাতনী রিমা জানান, তার নানা বৃদ্ধ হওয়ায় প্রায় সময়ই নানী খাওয়ার মাছ সংগ্রহ করতে নদীতে শিকারে যেতেন।সোমবার বিকেল ৪ টায় একই ভাবে মাছ শিকারে যান রওশন আরা। কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত নামলেও ঘরে না ফেরায় তাকে হন্নে হয়ে খুঁজতে থাকেন পরিবার সহ স্থানীয়রা। রাতে তার সন্ধান না পেলেও সকালে নদীর তীরে জাল টান দিলে তার মরদেহ পাওয়া যায়।

এসময় তার হাতে জালের দড়ি বাধা ছিল বলেও জানান রিমা। এদিকে স্থানীয় অনেক নারীদের দাবী জিন ভুতের আছরে রওশনারার মৃত্যু হয়েছে। গতকাল আমবশ্যার রাতে তাকে একা পেয়ে জিনেরা মেরে ফেলেছে। এছাড়া ওই নারীর সঙ্গে জিনের একটা সম্পর্ক ছিল এমন দাবী একাধিক স্থানীয় গৃহবধূদের। এবিষয়ে কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। জেলে বধূর মৃত্যু ঠিক কি কারণে হয়েছে তার কারণ জানা যায়নি। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি