1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কলাপাড়ায় নানা আয়োজনে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৫ তম তিরোধান দিবস পালিত - শিক্ষা তথ্য
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার লক্ষ্মীপুরে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ!এলাকায় আতঙ্ক লক্ষ্মীপুরে ডিবি পুলিশের অভিযানে দেশীয় এলজি ও কার্তুজসহ যুবক আটক ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণির শির্ক্ষার্থীর আত্মহত্যা বরগুনায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে ধান ও সূর্যমুখী বীজ বিতরণ রাউজানের পশ্চিম গুজরায় মগদাই স্কোয়াড কর্তৃক ডে অলিম্পিক ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন বন্দরে নির্বাচনকে সামনে রেখে ‘ক্রাইম কন্ট্রোল মিডিয়া’র পরিচিতি সভা অর্থনীতি-কূটনীতিসহ বিভিন্ন সেক্টরে বিদেশী আগ্রাসন বন্ধের দাবিতে ব্ল্যাক র‌্যালী ও বিক্ষোভ সমাবেশ অবাধ সুষ্ঠ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে…. বিএনপি নেতা মোশাররফ হোসেন ফতুল্লায় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে কাসেমী

কলাপাড়ায় নানা আয়োজনে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৫ তম তিরোধান দিবস পালিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ২৬৫ Time View
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি। পটুয়াখালীর কলাপাড়ায় নানা আয়োজনে পালিত হচ্ছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৫ তম তিরোধান দিবস। মঙ্গলবার সকাল নয়টায় উপজেলার সকল লোকনাথ মন্দির সহ অধিকাংশ সনাতনী মন্দিরে মঙ্গলঘট স্থাপনের মধ্য দিয়ে শুরু হয় এ দিবসের আনুষ্ঠানিকতা। পরে পূজা অর্চনা ও বাল্যভোগ অনুষ্ঠিত হয়। এসময় ঢাক-ঢোল, কাঁশর ঘন্টা ও সনাতনী নারীদের উলুধ্বনীতে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গন। এছাড়া দিনভর আরতী কীর্তন ও লোকনাথের কর্মময় জীবনী সম্পর্কে আলোচনার মধ্য দিয়ে পালিত হচ্ছে এ তিরোধান দিবস। অনেক লোকনাথ মন্দিরে ৬ দিন ব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে।
কলাপাড়া পৌরসভার চিংগুড়িয়ার বাসিন্দা লোকনাথ ভক্ত দেবাশীষ সিকদার কালা বলেন, প্রতিবছরের মতো এবছর সকাল থেকে বিভিন্ন আয়োজনে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৫ তম তিরোধান দিবস উদযাপন করছি লোকনাথ ভক্তরা। নিখিল চন্দ্র হাওলাদার বলেন, আজকে আমি লোকনাথ বাবার তিরোধান উপলক্ষে পূজা করতে এসেছি। পরিবার পরিজন ও সমাজের সবাইকে নিয়ে  ভালো থাকতে পারি বাবার কাছে এই প্রার্থনা করেছি। শিলা রানী বলেন, ব্রহ্মচারী লোকনাথ বাবার পুজো করতে এই মন্দিরে এসেছি। স্বামী সন্তান নিয়ে ভবিষ্যতের সুন্দর জীবন-যাপন করতে পারি এই প্রার্থনায় বাবার কাছে করেছি।
 সার্বজনীন নাচনাপাড়া লোকনাথ মন্দিরের সাধারণ সম্পাদক প্রনব নারায়ণ বিশ্বাস বলেন, আমরা প্রতিবছরের মতো এবছর সকাল থেকে  শ্রীশ্রী  লোকনাথ বাবার ১৩৫ তম তিরোধান দিবস উপলক্ষে পূজার আরচনা করেছি। আমরা কাছে প্রার্থনা করেছি এই বাংলাদেশে  হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান একসাথে মিলেমিশে থাকতে পারি। এছাড়া বিশ্বের সকল মানুষের  শান্তি কামনা করেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি