1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কলাপাড়ায় নৌবাহিনীর ৪৬৩ নবীন নাবিকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
পুরষ্কার হিসেবে গলাচিপায় ২৮ শিশু পেল বাই সাইকেল বিশ্ব জাকের মঞ্জিলে লাখো লাখো মুসল্লীর ঢল বরগুনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ব্র্যাক পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুতুব উদ্দিন তালুকদার তারেক রহমানকে প্রধানমন্ত্রী দেখতে চাইলে, খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে আমার হাতকে শক্তিশালী করুন: কাসেমী তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে সবাইকে কাজ করতে হবে: সাখাওয়াত বাউফলে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে  যুবককে কুপিয়ে জখম  ফতুল্লা কাশিপুরে এনসিপির প্রার্থী আল আমিনের উপর হামলা চেষ্টা শ্যামনগর উপজেলা সাইবার দলের ১৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট

কলাপাড়ায় নৌবাহিনীর ৪৬৩ নবীন নাবিকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৭৯ Time View
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি। পটুয়াখালীর কলাপাড়ায় নৌবাহিনীর এ-২০২৫ ব্যাচের ৪৬৩ নবীন নাবিকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ মে) সকাল সাড়ে ৯টায় বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে মনোমুগ্ধকর এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য শিক্ষা সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন বাংলাদেশ সরকারের নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন। পরে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নবীন নাবিকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
নৌবাহিনীর এ-২০২৫ ব্যাচের নবীন নাবিকদের মধ্যে পেশাগত ও সকল বিষয়ে সর্বোচ্চ উৎকর্ষতা অর্জনে নৌপ্রধান পদক লাভ করেন মো. গালিব আল মাহাদী অর্ণব। দ্বিতীয় স্থান ‘কমখুল’ পদক লাভ করেন মো. হাসিব হোসেন। তৃতীয় স্থান ‘শের-ই-বাংলা’ পদক লাভ করেন মো. নাঈম গাজী। মনোজ্ঞ এ কুচকাওয়াজ অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তরের পিএসওগণ, উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, পটুয়াখালী, বরিশাল  ও খুলনা অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নবীন নাবিকদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ড. এম সাখাওয়াত হোসেন তার ভাষণে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সকল অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা ও নৌ কমান্ডোদের সর্বোচ্চ আত্মত্যাগের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। তিনি স্মরণ করেন জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের প্রতি, যাদের আত্মত্যাগে দেশের স্বাধীনতার চেতনা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা সমুন্নত হয়েছে।
তিনি দেশমাতৃকার সার্বভৌমত্ব রক্ষায় নবীন নাবিকসহ সকল নৌসদস্যকে দৃঢ় সংকল্পবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি ত্রিমাত্রিক নৌবাহিনীর অগ্রযাত্রায় সকল নৌসদস্যদের অকৃত্রিম দেশপ্রেম, নিরলস প্রচেষ্টা এবং পেশাগত উৎকর্ষতার প্রশংসা করেন। বাংলাদেশের সুবিশাল সমুদ্রসীমা রক্ষার পাশাপাশি শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলতে এ সকল নবীন নাবিকরা অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। পাশাপাশি সাম্প্রতিক সময়ে ইন-এইড-টু সিভিল পাওয়ার এর আওতায় দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, জনগণের জানমাল, সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে অসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানে নিয়োজিত থাকায় তিনি নৌবাহিনীর প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। এছাড়া দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দ্বায়িত্বে আত্মনিয়োগ করে নৌবাহিনীকে বিশ্বের দরবারে আরও গৌরবোজ্জ্বলের আসনে অধিষ্ঠিত করার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি