1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কলাপাড়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টূর্ণামেন্ট'র উদ্ভোধন - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁ মান্দায় অনলাইন জুয়ার বৃহৎ এজেন্ট গ্রেফতার রূপগঞ্জ সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে স্বর্ণালংকার চুরির অভিযোগে তিন নারীকে শ্লীলতাহানি ও মাথার চুল কেটে দেয়ার অভিযোগ গলাচিপা পৌরসভার খালের দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পুলিশ-সাংবাদিকসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মশাল মিছিল নারায়ণগঞ্জে ট্রাকচাপায় নার্সের মৃত্যু: জব্দ ট্রাক থেকে মালামাল ছেড়ে দেওয়ায় স্বামীর ক্ষোভ রূপগঞ্জের শিল্প-প্রতিষ্ঠানে স্থানীয় শিক্ষিত যুবকদের চাকুরী ও ব্যবসার সুযোগের দাবিতে সংবাদ সম্মেলন মন্দিরের প্রতিমা ভাঙ্গন পরিদর্শনে সংসসদ সদস্য ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান বাউফলে রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর

কলাপাড়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টূর্ণামেন্ট’র উদ্ভোধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
  • ৩৩৯ Time View

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি।পটুয়াখালীর কলাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। বুধবার বিকাল  সাড়ে ৩ টায় উপজেলার সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠের এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্ভোধন করেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাড. হাফিজুর রহমান চুন্নু, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মুসা তাওহীদ নান্নু মুন্সি, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু,সাংগঠনিক সম্পাদক সেলিম সিকদার, উপজেলা যুবদলের আহবায়ক হারুন-অর-রশিদ, কলাপাড়া মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার মাইনুল ইসলাম,টূর্ণামেন্ট কমিটির সদস্য জামাল আকন ও হেলাল উদ্দিনসহ ক্রীড়াপ্রেমী হাজারো দর্শকবৃন্দ। আয়োজক কমিটির সূত্রে জানা গেছে, টুর্নামেন্টে মোট ১২টি দল অংশগ্রহন করছে। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে কলাপাড়া সেচ্ছেসবক দল একাদশ বনাম নীলগঞ্জ ইউনিয়ন একাদশ। ১-১ গোলে খেলার ফলাফল মিমাংসিত হয়। টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মুসা তাওহীদ নান্নু মুন্সি বলেন, ফুটবলের উন্নয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’র অবদান অনস্বীকার্য। যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার সাথে সম্পৃক্ত রাখতে হবে। তিনি আরও বলেন, দেশের জনপ্রিয় এ খেলায় দক্ষ খেলোয়াড় তৈরী করতে এবং যুবসমাজকে উজ্জীবিত করতে আমাদের এ আয়োজন। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি