1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কলাপাড়ায় সম্প্রতি ঘূর্ণিঝড়, নিম্নচাপ, নদী ভাঙ্গন, জলোচ্ছ্বাস ও বন্যার প্রভাবে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে চাল ও শুকনা খাবার বিতরণ - শিক্ষা তথ্য
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পুরষ্কার হিসেবে গলাচিপায় ২৮ শিশু পেল বাই সাইকেল বিশ্ব জাকের মঞ্জিলে লাখো লাখো মুসল্লীর ঢল বরগুনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ব্র্যাক পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুতুব উদ্দিন তালুকদার তারেক রহমানকে প্রধানমন্ত্রী দেখতে চাইলে, খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে আমার হাতকে শক্তিশালী করুন: কাসেমী তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে সবাইকে কাজ করতে হবে: সাখাওয়াত বাউফলে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে  যুবককে কুপিয়ে জখম  ফতুল্লা কাশিপুরে এনসিপির প্রার্থী আল আমিনের উপর হামলা চেষ্টা শ্যামনগর উপজেলা সাইবার দলের ১৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট

কলাপাড়ায় সম্প্রতি ঘূর্ণিঝড়, নিম্নচাপ, নদী ভাঙ্গন, জলোচ্ছ্বাস ও বন্যার প্রভাবে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে চাল ও শুকনা খাবার বিতরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৫৯ Time View
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় সম্প্রতি ঘূর্ণিঝড়, নিম্নচাপ, নদী ভাঙ্গন, জলোচ্ছ্বাস ও বন্যার প্রভাবে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রান কার্যক্রমের চাল ও শুকনা খাবার বিতরণ করা হয়েছে। শনিবার(৩১ মে) উপজেলার কুয়াকাটা পৌরসভা, লতাচাপলী, ধুলাসার ও মহিপুর ইউপির ক্ষতিগ্রস্থ ১২০০ মানুষের মধ্যে এ ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রান সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, শুকনো মরিচ, চিড়া, চিনি, বিস্কুট এবং পানি বিশুদ্ধকরন ট্যাবলেট।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে কলাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের সহযোগিতায় এ ত্রান কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার মো.রবিউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসিন সাদেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, মহিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ফজলু গাজী, লতাচাপলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান হাওলাদার, ইউপি সচিব রাশেদ নিজাম, ইউপি সদস্য(সংরক্ষিত মহিলা) রুপা আক্তার সহ সংশ্লিষ্ট ইউপি সদস্যগন, উপকারভোগীরা এবং গণমাধ্যম কর্মীরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রবিউল ইসলাম জানান, বেড়িবাঁধের বাইরে যারা আছেন তাদের ১২০০ পরিবারের জন্য জেলা প্রশাসকের নির্দেশনায় ১০ কেজি চাল এবং শুকনো খাবার দেয়া হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ত্রান বিতরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি