1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কলাপাড়ায় সাবেক চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি, নগদ টস্কা ও স্বর্নালংকার লুট - শিক্ষা তথ্য
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত দেশটাকে আফগানিস্তান বানাতে চায় :- মির্জা ফখরুল নিউজ টু নারায়ণগঞ্জ এর উদ্যোগে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শিবুদাসের নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত সেনাবাহিনীর অভিযানে, রূপগঞ্জে অস্ত্র ও গোলাবারুদসহ ২ শীর্ষ সন্ত্রাসী আটক পটুয়াখালী-২ বাউফল আসনে ‘হ্যা’ ভোটের প্রচারণা গাড়ীর উদ্বোধন পটিয়ায় সোহেল হত্যার প্রধান আসামি কায়েস বাকলিয়ায় গ্রেফতার রোয়াংছড়িতে ধানের শীষের পক্ষে জাবেদ রেজার নেতৃত্বে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা আবুল কালাম’র গণসংযোগে বিশাল মিছিল নিয়ে না’গঞ্জ মহানগর শ্রমিক দলের যোগদান পটিয়ায় গণমিছিলপূর্ব সমাবেশে আহছান উল্লাহ: শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বিএনপি নেই এখন, পটিয়াকে জেলা ঘোষণার দাবি তুলতে হবে হাতী মার্কায় ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন: মোহাম্মদ আলী

কলাপাড়ায় সাবেক চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি, নগদ টস্কা ও স্বর্নালংকার লুট

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ২১৮ Time View
কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় গভীর রাতে একটি বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাতাকদল ওই বসতঘর থেকে ২০ ভরি স্বর্ন ও ২ লাখ ২ হাজার টাকা লুট করে নেয়। মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার মহিপুর থানার সদর মহিপুর ইউনিয়নের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আ: ছালাম আকনের ছোট ছেলে লতিফপুর গ্রামের তানভির আহাম্মেদ লুনা আকনের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। এসময় পিটিয়ে ওই পরিবারের ৩ জনকে জখম করে ডাকাত দল। আহতরা হল লুনা আকন,তার সেজো ভাই জুয়েল আকন,মা মোসা: হাসিনা বেগম। এ ঘটনায় মহিপুর থানায় একটি ডাকাতি মামলার প্রস্তুতি চলছে।
স্হানীয় সূত্রে  জানা যায়, ১০ থেকে ১৫ জনের মুখোশ পরিহিত একটি  ডাকাত দল ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে। পরে তাদের সকলের হাত, পা ও মুখ বেঁধে স্বর্নালংকার ও টাকা লুটে নিয়ে সটকে পরে। ছালাম আকনের ছোট ছেলে মো: লুনা আকন জানান, প্রথমে ঘরের কেচিগেট ভাঙ্গে। পরে ঘরের দরজা ভেঙ্গে ঢুকেই আমাকে এবং ঘরে থাকা সবাইকে অস্রের মুখে জিম্মি করে এলোপাথারি মারধর করে আমার স্ত্রী এবং মায়ের আনুমানিক ২০ ভরি স্বর্ন ও ২ লক্ষ দুই হাজার টাকা লুটে নেয়। তাদের হাতে আগ্নেও অস্ত্রসহ দেশীয় অস্র ছিল। মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম বলেন,ঐ রাতেই আমি নিজে থানা পুলিশ সহ ঘটনাস্থল পরিদর্শন করি।এ ঘটনায় একটি  মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি