1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কাশীপুরে জিয়াউর রহমান'র শাহাদাত বার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পুরষ্কার হিসেবে গলাচিপায় ২৮ শিশু পেল বাই সাইকেল বিশ্ব জাকের মঞ্জিলে লাখো লাখো মুসল্লীর ঢল বরগুনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ব্র্যাক পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুতুব উদ্দিন তালুকদার তারেক রহমানকে প্রধানমন্ত্রী দেখতে চাইলে, খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে আমার হাতকে শক্তিশালী করুন: কাসেমী তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে সবাইকে কাজ করতে হবে: সাখাওয়াত বাউফলে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে  যুবককে কুপিয়ে জখম  ফতুল্লা কাশিপুরে এনসিপির প্রার্থী আল আমিনের উপর হামলা চেষ্টা শ্যামনগর উপজেলা সাইবার দলের ১৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট

কাশীপুরে জিয়াউর রহমান’র শাহাদাত বার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১৯৩ Time View

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ফতুল্লা থানাধীন কাশীপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার (৩১ মে) রাতে ১১টায় ফরাজীকান্দা  মসজিদ প্রাঙ্গণে এ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

কাশীপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক ইয়ার হোসেন পোকা’র সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি কে. এম. মাজহারুল ইসলাম জোসেফ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জোসেফ বলেন- সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে জাতি জিয়াউর রহমানকে এদেশের মানুষ ক্ষমতায় বসায়। তিনি এদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন। মানুষের ভাত ও ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছেন। জিয়াউর রহমান আদর্শ রাষ্ট্রনায়ক। তিনি এদেশের মানুষের হৃদয়ে আজীবন সম্মানের আসনে আসীন থাকবেন।

তিনি আরও বলেন- জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছি, তা বাস্তবায়ন করতে হবে। এ স্বপ্নকে নষ্ট হতে দেয়া যাবে না। কারণ এ স্বপ্ন দেশের সকল মানুষের। চারিদিকে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। সবাইকে সজাগ থাকতে হবে।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মাকিদ মোস্তাকীম শিপলু প্রধান বক্তার বক্তব্যে বলেন- শেখ হাসিনা’র শাসনামলে আমরা জিয়াউর রহমান’র ৩০ মে শাহাদাত বার্ষিকী পালন করতে প্রশাসনের বাঁধার সম্মুখীন হতাম। হাসিনা’র প্রশাসন আমাদের ২৯ তারিখ রাতে ফোন দিয়ে শাহাদাত বার্ষিকী পালন করতে নিষেধ করতো। এতো বাঁধার মধ্যে থেকেও আমরা শহীদ জিয়া’র শাহাদাত বার্ষিকী পালন করেছি। শহীদ জিয়াউর রহমান দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় নেতা ছিলেন।

রহমত উল্লাহ ওয়াসীম’র সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি যুবদল নেতা শিকদার বাপ্পী, ফরাজীকান্দা সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক কাজী সাইফুল ইসলাম, বিএনপি নেতা আমান উল্লাহ, ৫নং ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি আনোয়ার হোসেন মোল্লা, বিএনপি নেতা মতিন সরদার, শামীম ভুঁইয়া, জাকির হোসেন মুন্সি প্রমূখ।

আলোচনা সভার শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন- ফরাজীকান্দা জামে মসজিদের খতিব মুফতী সোহাইল মাহমুদ। পরে উপস্থিত সকলের মধ্যে রান্না করা তোবারক বিতরণ করেন অতিথিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি