1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কুয়াকাটা সৈকতে ফটোগ্রাফারদের প্রশিক্ষণ কর্মশালা - শিক্ষা তথ্য
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
না’গঞ্জ ইয়াংষ্টারস ক্লাব ও টানবাজার ষ্টারস ক্লাব এর ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতির বিশেষ সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  গণশত্রুরা গণভোটকে ক্যাশ করতে চাচ্ছে : মোমিন মেহেদী ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ র‌্যাব-৬ রমজানে বাজার মুল্য উর্ধ্বগতিরোধে ২ প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা লামা উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মতলবে সনাতন ধর্মাবলম্বীর বাড়িতে হামলার ঘটনায় ‘মিথ্যা অভিযোগ’ দাবি করে মানববন্ধন মতলবের ফরাজীকান্দি দরবারে সোহেল পাটোয়ারীর উদ্যোগে ইফতার মাহফিল মতলবে ক্লুলেস শাকিলা মৃত্যু রহস্য উদঘাটন ও প্রধান আসামি গ্রেপ্তার নওগাঁ মান্দায় অনলাইন জুয়ার বৃহৎ এজেন্ট গ্রেফতার

কুয়াকাটা সৈকতে ফটোগ্রাফারদের প্রশিক্ষণ কর্মশালা

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৯৮ Time View
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি। পর্যটন কেন্দ্র কুয়াকাটা সৈকতে ফটোগ্রাফারদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাক ও রুরাল ইনহ্যান্সমেন্ট অর্গানাইজেশন (রিও) এ কর্মশালার আয়োজন করে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আনুষ্ঠানিকভাবে কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ কর্মশালা শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেস ক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, রিও এর নির্বাহী সম্পাদক মো.সাইদুর রহমান, সাংবাদিক আসাদুজ্জামান মিরাজ, কুয়াকাটা ফটোগ্রাফার সমিতির পরিচালক রেদওয়ানুল ইসলাম রাসেলসহ আরো অনেকে।প্রতিদিন ৩ টি ব্যাচে মোট ৯০ জন ফটোগ্রাফার এ প্রশিক্ষণ কর্মশালা অংশগ্রহণ করবেন বলে সংশ্লিষ্টরা জানান।
ফটোগ্রাফার সমিতির পরিচালক রেদওয়ানুল ইসলাম রাসেল বলেন, কুয়াকাটা একটি প্রাকৃতিক বৈচিত্র্যময় পর্যটন নগরী। এখনে নিয়মিত দেশি বিদেশী পর্যটকরা আসে। সেই লক্ষে পর্যটকদের সেবার মান বৃদ্ধি করতে সী বীচে ফটোগ্রাফারদের আচার ব্যবহার, চলাফেরা, তাদের উপস্থাপন কৌশল, শুদ্ধ বাংলার পাশাপাশি ইংরেজি ভাষা বলার দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয় নিয়ে তাদের প্রশিক্ষণ দেয়া হবে। রিও নির্বাহী সম্পাদক মো. সাইদুর রহমান বলেন, পেশাজীবনে প্রশিক্ষণের গুরুত্ব খুবই বেশি। তাই কুয়াকাটা সৈকতে পর্যটকদের ছবি তোলার কাজে নিয়োজিত ফটোগ্রাফারদের বিহেভিয়র ও স্কিল ডেভেলপমেন্টের কোর্স শুরু হয়েছে। তিনি আশাবাদী আমূল পরিবর্তন আসবে এ সকল ফটোগ্রাফারদের বিহেভিয়ারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি