1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কৃষককে হত্যা করে গরু নিয়ে গেলো ডাকাত দল - শিক্ষা তথ্য
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পুরষ্কার হিসেবে গলাচিপায় ২৮ শিশু পেল বাই সাইকেল বিশ্ব জাকের মঞ্জিলে লাখো লাখো মুসল্লীর ঢল বরগুনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ব্র্যাক পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুতুব উদ্দিন তালুকদার তারেক রহমানকে প্রধানমন্ত্রী দেখতে চাইলে, খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে আমার হাতকে শক্তিশালী করুন: কাসেমী তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে সবাইকে কাজ করতে হবে: সাখাওয়াত বাউফলে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে  যুবককে কুপিয়ে জখম  ফতুল্লা কাশিপুরে এনসিপির প্রার্থী আল আমিনের উপর হামলা চেষ্টা শ্যামনগর উপজেলা সাইবার দলের ১৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট

কৃষককে হত্যা করে গরু নিয়ে গেলো ডাকাত দল

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৫৩৩ Time View

দাউদ রানা-(চৌহালী, সিরাজগঞ্জ) সিরাজগঞ্জের চৌহালীতে তারা মিয়া (৬৫) নামে এক কৃষককে শ্বাসরোধে হত্যার পর তিনটি গরু নিয়ে গেছে ডাকাতরা।

মঙ্গলবার (২০ মে) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ২টার মধ্যে উপজেলার ঘোড়জান ইউনিয়নের মুরাদপুর কাউলিয়া চরের অস্থায়ী ঘরে এ ঘটনা ঘটে। নিহত তারা মিয়া খাসকাউলিয়া ইউনিয়নের পশ্চিম জোতপাড়া গ্রামের মৃত কুদ্দুস মিয়ার ছেলে

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তারা মিয়া মুরাদপুর কাউলিয়া চরে অস্থায়ী ঘর তৈরি করে জমি চাষাবাদ ও গরু পালন করছিলেন। কিন্তু রাতে ১০-১২ জন ডাকাত ওই অস্থায়ী ঘরে প্রবেশ করে তাকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরবর্তীতে তারা তিনটি গরু লুট করে নৌকাযোগে পালিয়ে যায়।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, ওই কৃষককে হত্যার পর অজ্ঞাত ডাকাতদল ৫টি গরু নিয়ে পালানোর চেষ্টা করলেও দুটি অন্যত্র পাওয়া গেছে। তিনি এখন ঘটনাস্থলেই রয়েছেন। মরদেহ উদ্ধারের কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি