1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
খালেদা জিয়ার জানাজায় গিয়ে মৃত্যু নিরব হোসেনের দাফন সম্পন্ন - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

খালেদা জিয়ার জানাজায় গিয়ে মৃত্যু নিরব হোসেনের দাফন সম্পন্ন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ২০৪ Time View

বাউফল,পটুয়াখালী: বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে  মৃত্যুবরণকারী জুলাই যোদ্ধা তাহসিন হোসেন নাহিয়ানের বাবা মো. নিরব  হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার জোহরের নামাজের পর তার গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজা নামাজে বিএনপির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, বাউফল আসনের বিএনপি প্রার্থী শহিদুল আলম তালুকদার, জামায়াতে ইসলামীর প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদসহ পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুটি উপস্থিত ছিলেন। এছাড়াও জানাজায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের পাশাপাশি এলাকার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

বেগম খালেদা জিয়ার জানাজা নামাজে গিয়ে মো. নিরব হোসেনের মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গভীর শোক প্রকাশ করেন।  তার নির্দেশে একই দিন রাতে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সহ-সভাপতি ডা. পারভেজ রেজা কাকনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভুক্তভোগীর মোহাম্মদপুর হাউজিং সোসাইটির বাসায় যান। এ সময় তারা মরহুমের দুই ভাই মুসফিকুর ও বাহাদুরের সঙ্গে কথা বলেন এবং স্বজনদের কাছে তারেক রহমানের ইচ্ছার কথা জানান। মৃত নিরব হোসেনের ছেলে জুলাই যোদ্ধা তাহসিন হোসেন নাহিয়ান বর্তমানে সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে সরকারিভাবে তাকে থাইল্যান্ডে চিকিৎসা করিয়ে আনা হয়। মৃত মো. নিরব হোসেন ১৯৯৮ সাল থেকে দীর্ঘ ১১ বছর দৈনিক জনকণ্ঠে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি