1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
গলাচিপায় পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লার কাঠেরপুলে আ.লীগের অফিসকে বিএনপি অফিস বানানোর পায়তার; নেপথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শান্ত-বাপ্পি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লেখক ও সাংবাদিক শিমুল হোসেন বিএনপি’র নাম ভাঙিয়ে মুকুল ও সাইদুর’র শেল্টারে চর কাশীপুরে জাহাঙ্গীর’র মাদকের বিশাল আস্তানা মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী বিএনপি নেতা রাজিবের পক্ষে পশ্চিম আইলপাড়ায় ঈদ সামগ্রী বিতরণ করলো সমাজকর্মীরা সেচ এবং কৃষি নির্ভর অর্থনীতিকে প্রসারিত করার প্রকল্প গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান’ -নুরুল হক নুর, প্রতিমন্ত্রী অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত রূপগঞ্জের শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে চাঁদপুর ও বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিস চালু, খুশি ঘরমুখো যাত্রীরা রূপগঞ্জের সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি ঈদ উপলক্ষ্যে দুস্থ পরিবারের হাতে ১০ কেজি করে চাল বিতরণ

গলাচিপায় পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৯ Time View

সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় পানিতে ডুবে মো. তাওহিদ নামে চার বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার গোলখালী ইউনিয়নের কিসমত হরিদেবপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত তাওহিদ ওই গ্রামের ফয়সাল ফকিরের একমাত্র সন্তান। পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বাড়ির আঙিনায় খেলছিল তাওহিদ। পরিবারের সদস্যদের অগোচরে সে পাশের একটি পুকুরে পড়ে যায়।

তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজির পরে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে শিশুটিকে উদ্ধার করে দ্রুত গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অকালে সন্তান হারিয়ে শোকে ভেঙে পড়েছে পরিবারটি। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশী ও স্বজনরা জানাচ্ছেন, তাওহিদ ছিল খুবই চঞ্চল ও আদরের শিশু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি