1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
গলাচিপা ইউএনও’র অফিসিয়াল ফেসবুক পেইজ হ্যাক, ইউএনও’র সংবাদ সম্মেলন - শিক্ষা তথ্য
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় ইফতার মাহফিলের বক্তারা রমজান মাস থেকে আমাদের শিক্ষা নেওয়ার আহবান গলাচিপা-হরিদেবপুর খেয়াঘাটে ভাড়া ৫ টাকার বেশি নয়: প্রতিমন্ত্রী নুর এনসিসি প্রকৌশলী রেজাউল ইসলাম রাজুর দুর্নীতির ‘আলাদিনের চেরাগ’: জিম্মি ঠিকাদার, ওএসডি ও লুটপাটের চাঞ্চল্যকর তথ্য বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতির বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের হামলা রূপগঞ্জে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ মাদকসহ শীর্ষ দুই মাদক কারবারি আটক, আহত ৮ যুবদল নেতা দুর্গম পাহাড়ি এলাকায় সিন্দুকছড়ি জোনের মেডিকেল ক্যাম্প: ২৬৮ রোগী পেলেন চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ যশোর অভয়নগর এলাকা থেকে ১২ টি ককটেলসহ ১জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ চট্টগ্রামে পটিয়ায় কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

গলাচিপা ইউএনও’র অফিসিয়াল ফেসবুক পেইজ হ্যাক, ইউএনও’র সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৪২০ Time View
সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ- গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের অফিসিয়াল ফেসবুক পেইজ UNO Galachipa (উপজেলা প্রশাসন গলাচিপা) হ্যাক হয়েছে। ইউএনও মিজানুর রহমান এ বিষয়টি রবিবার (১৬ মার্চ) রাত সাড়ে নয়টার পর জানতে পারেন। পরে তিনি রাত ১১টায় গলাচিপা অফিসার্স ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে ইউএনও মিজানুর রহমানের সাথে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাসিম রেজা, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. ফারুকুজ্জামান। সংবাদ সম্মেলনে ইউএনও মিজানুর রহমান বলেন, ‘আজ (রবিবার) রাত সাড়ে নয়টার দিকে আমার অফিসিয়াল ফেসজবুক পেইজ UNO Galachipa (উপজেলা প্রশাসন গলাচিপা) হ্যাক করা হয়েছে। হ্যাক করার পর তারা (হ্যাকাররা) এলোমেলো আপত্তিকর মন্তব্য ছড়াচ্ছে। আসলে এ বিষয়ে আমি কিছুই জানি না। আমি এর তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। আমি আইনগত ব্যবস্থা হিসেবে থানায় জিডি করেছি।’ এদিকে UNO Galachipa (উপজেলা প্রশাসন গলাচিপা) এর ফেসবুক পেইজ হ্যাক করে রবিবার (১৬ মার্চ) রাতে যা লেখা তা হুবহু তুলে ধরা হলো- ‘আমার বিরুদ্ধে বড় একটা অভিযোগ হলো আমি ছাত্রলীগ করতাম। হ্যাঁ একসময় করতাম। সো, কি হয়েছে? নুরু ভাইও এক সময় ছাত্রলীগ করত। তিনি একসময় জননেত্রীর পা ছুঁয়ে সালামও করেছেন। সো, তাতে কি নুরু ভাইয়ের জনপ্রিয়তা এখন কম? বঙ্গবন্ধুর আদর্শের কারণে আমরা মোটেই লজ্জিত নই, কারণ এই দেশমাতৃকার জন্ম তার হাত ধরেই। আরেকটা অভিযোগ হলো দুর্নীতির। Who is free from it? যে দুর্নীতি করে না বুঝতে হবে সে সুযোগ পায় না। মাথা উঁচু করে বাঁচতে চাই। করলাম না এই প্রশাসনের চাকরী। আমার অনুজ উর্মীও করে নাই। সো, আমার কেন করতে হবে? সোজাসাপটা কথা। একদিন আমাদেরও সময় আসবে। Every dog has its barking day.

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি