1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
গলাচিপা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি রাজা সম্পাদক মাসুম - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁ মান্দায় অনলাইন জুয়ার বৃহৎ এজেন্ট গ্রেফতার রূপগঞ্জ সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে স্বর্ণালংকার চুরির অভিযোগে তিন নারীকে শ্লীলতাহানি ও মাথার চুল কেটে দেয়ার অভিযোগ গলাচিপা পৌরসভার খালের দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পুলিশ-সাংবাদিকসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মশাল মিছিল নারায়ণগঞ্জে ট্রাকচাপায় নার্সের মৃত্যু: জব্দ ট্রাক থেকে মালামাল ছেড়ে দেওয়ায় স্বামীর ক্ষোভ রূপগঞ্জের শিল্প-প্রতিষ্ঠানে স্থানীয় শিক্ষিত যুবকদের চাকুরী ও ব্যবসার সুযোগের দাবিতে সংবাদ সম্মেলন মন্দিরের প্রতিমা ভাঙ্গন পরিদর্শনে সংসসদ সদস্য ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান বাউফলে রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর

গলাচিপা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি রাজা সম্পাদক মাসুম

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৩৭৫ Time View

সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:-গলাচিপা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মো. রাজা মিয়া সভাপতি ও মিয়া মো. মাসুম বিল্লাহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে ৩ জনের নামের প্রস্তাব আসলেও পরবর্তীতে হাউসে সকলের উপস্থিতিতে ২ জন তাদের নাম প্রত্যাহার করায় মো. রাজা মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় মিয়া মো. মাসুম বিল্লাহ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক ও সদস্য সচিবের উপস্থিতিতে উপজেলার ২৪৬ জন শিক্ষকের অংশগ্রহণে সম্মেলন অনুষ্ঠিত হয়। গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে ও উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুনতাসীর মামুনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক এম এ মতিন, সদস্য সচিব মঞ্জুরুল আলম, গলাচিপা উপজেলা বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর হোসেন খান, সাংগঠনিক সম্পাদক খন্দকার মশিউর রহমান শাহিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি