1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
গোপালগঞ্জে এনসিপি'র সমাবেশে সন্ত্রাসী হামলার প্রতিবাদে না'গঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রোয়াংছড়িতে পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতির নির্বাচনের প্রতিশ্রুতি পুরন করলেন নওয়াবেঁকী জমে থাকা ড্রেনের পানির দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী ও কমলমতি শিক্ষার্থীরা খাদ্য বান্ধব কর্মসূচি কার্ডের নাম অন্তরভুক্তির নামে নগদ টাকা নিচ্ছে সাবেক ইউপি সদস্য আলীকদমে বৈধ বিদ্যুৎ লাইন কেটে ৫০ হাজার টাকা দাবি, গৃহবধূকে মারধরের অভিযোগ নারায়ণগঞ্জ শহরে অবহেলিত শিশুদের মাঝে ইফতার বিতরণ করলো জেলা পেশাজীবী দল নওগাঁয় ছয় বছরের শিশু ধর্ষণ, গ্রেফতার-১ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ করল সদর উপজেলা প্রেসক্লাব ঘুষ, নির্যাতন ও মোবাইল কোর্ট; ন্যায় বিচারের কাঠগড়ায় রাষ্ট্রযন্ত্র নওগাঁয় স্ত্রী সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা

গোপালগঞ্জে এনসিপি’র সমাবেশে সন্ত্রাসী হামলার প্রতিবাদে না’গঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৭৯ Time View
নিজস্ব সংবাদদাতা: গোপালগঞ্জে এনসিপি’র সমাবেশে সন্ত্রাসী হামলা ও দেশব্যাপী আওয়ামী ফ্যাসিস্টদের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বাদ আছর নগরীর ডিআইটি হতে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে এ বিক্ষোভ মিছিল শেষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ মাওলানা মোঃ আব্দুল জব্বার বলেন- গোপালগঞ্জ বাংলাদেশেরই অংশ। যারা বাংলাদেশের মানুষের বুকে গুলি চালিয়েছে তারা বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না। সুতরাং কেউ জুলাই যোদ্ধাদের উপর আক্রমণ করবে, আর বাংলাদেশের মানুষ চুপ থাকবে না।
তিনি আরও বলেন- আমরা বলতে চাই, শুধু গোপালগঞ্জ নয়, নারায়ণগঞ্জ সহ সারাদেশের চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। দেশের ও জাতির স্বার্থে যেখানে এ-ই সকল সন্ত্রাসীদের পাওয়া যাবে, সেখানেই তাদের গ্রেফতার করতে হবে। আমরা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা আর দেখতে চাই না।
বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা মোঃ আব্দুল জব্বার’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- মহানগরী নায়েবে আমীর আব্দুল কাইয়ুম, সেক্রেটারী ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারী মুহাম্মদ জামাল হোসাইন, এইচ. এম. নাসির উদ্দিন, প্রচার মিডিয়া সম্পাদক হাফেজ আব্দুল মোমিন সহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি