1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
চাঁদাবাজ সোহাগের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি - শিক্ষা তথ্য
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে ইটভাটায় সন্ত্রাসীদের তাণ্ডব: ম্যানেজারকে কুপিয়ে ১০ লাখ টাকা লুট রাজশাহীর পুঠিয়ায় বেপরোয়া ড্রাম ট্রাকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা বন্দরে পাষন্ড মা কর্তৃক নবজাতক সন্তানকে শীতলক্ষ্যা নদীতে ফেলে দিয়ে হত্যার ব্যার্থ চেষ্টা, মুচলেকায় মুক্ত লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির ১০ তলা নতুন ভবন নির্মাণের অনুমোদন সাংবাদিক নির্যাতনের অভিযোগে অভিযুক্ত এসিল্যান্ডকে পদোন্নতি ও বদলি: তীব্র নিন্দা বিএমএসএফ’র বাউফলে কলেজ ক্যাম্পাসে ঢুকে যুব অধিকার পরিষদ নেতার মব সৃষ্টির অভিযোগ- অধ্যক্ষের সংবাদ সম্মেলন কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার ঝিনাইগাতী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সামান্য বৃষ্টিতেই বিদ্যালয় মাঠে পানি কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩, দুইজনকে ১৫ দিন ও ১ জনকে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড কুয়াকাটায় ১টি কোরাল ৩০ হাজার ৬শত টাকায় বিক্রি

চাঁদাবাজ সোহাগের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৪০১ Time View

প্রেস বিজ্ঞপ্তি

বন্দরে সন্ত্রাসী ও চাঁদাবাজের বিরুদ্ধে পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে দৈনিক আজকের নীরবাংলা পত্রিকার স্টাফ রিপোর্টার, বন্দর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও আমাদের সংগ্রাম পোর্টালের সম্পাদক মাহাবুব হোসেন ডালিমকে হত্যার হুমকি দিয়েছে কাজী সোহাগ ও তার সাঙ্গ পাঙ্গরা।

বুধবার (৪ ডিসেম্বর) সাংবাদিক মাহাবুব হোসেন ডালিম বাদী হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। জিডি নম্বর- ১৯০।

জানা যায়, সম্প্রতি সন্ত্রাস, চাঁদাবাজ কথিত বিএনপির নেতা কাজী সোহাগের বিরুদ্ধে নারায়ণগঞ্জের স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। যার সাথে ওই প্রতিবেদকের কোন সংশ্লিষ্টটা নেই। সোমবার ২ ডিসেম্বর এদিন রাতে উইলসন রোড এলাকায় চাঁদাবাজ সোহাগ ও তার বাহিনীর সদস্যরা সাংবাদিক মাহাবুব হোসেন ডালিমকে অকথ্য ভাষায় গালাগালিসহ গুম করে হত্যার হুমকি দেয়।

এই ঘটনায় তিনি বন্দর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদকসহ সকল সদস্যদেকে অবগত করে বুধবার তার জীবনের নিরাপত্তা চেয়ে বন্দর থানায় একটি জিডি করেন।
এ বিষয়ে মাহাবুব হোসেন ডালিম বলেন, ‘সংবাদ প্রকাশ করায় অভিযুক্তরা আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। একই সঙ্গে আমাকে মেরে গুম করে ফেলবো এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। এমতাবস্থায় আমি ও আমার পরিবারের সদস্যরা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।

মাহাবুব হোসেন ডালিম বলেন, চাঁদাবাজির অভিযোগে কাজী সোহাগের বিরুদ্ধে প্রতিনিয়তই সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের জের ধরে আমাকে নানা ভাবে হয়রানী সহ আমাকে গুম করে হত্যার হুমকি দেয়। এ বিষয়ে আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমার জীবনের নিরাপত্তা চেয়ে একটি জিডি করেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি