1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
চেকমেট নারায়ণগঞ্জ স্কুল দাবা টুর্নামেন্টে এন্ট্রি আহবান - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মতলবের ফরাজীকান্দি দরবারে সোহেল পাটোয়ারীর উদ্যোগে ইফতার মাহফিল মতলবে ক্লুলেস শাকিলা মৃত্যু রহস্য উদঘাটন ও প্রধান আসামি গ্রেপ্তার নওগাঁ মান্দায় অনলাইন জুয়ার বৃহৎ এজেন্ট গ্রেফতার রূপগঞ্জ সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে স্বর্ণালংকার চুরির অভিযোগে তিন নারীকে শ্লীলতাহানি ও মাথার চুল কেটে দেয়ার অভিযোগ গলাচিপা পৌরসভার খালের দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পুলিশ-সাংবাদিকসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মশাল মিছিল নারায়ণগঞ্জে ট্রাকচাপায় নার্সের মৃত্যু: জব্দ ট্রাক থেকে মালামাল ছেড়ে দেওয়ায় স্বামীর ক্ষোভ রূপগঞ্জের শিল্প-প্রতিষ্ঠানে স্থানীয় শিক্ষিত যুবকদের চাকুরী ও ব্যবসার সুযোগের দাবিতে সংবাদ সম্মেলন মন্দিরের প্রতিমা ভাঙ্গন পরিদর্শনে সংসসদ সদস্য

চেকমেট নারায়ণগঞ্জ স্কুল দাবা টুর্নামেন্টে এন্ট্রি আহবান

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১০৫ Time View

বিশ্ব দাবা দিবস উপলক্ষে আগামী ২০ জুলাই প্রাচ্যের ড্যান্ডি নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী মহসিন ক্লাব দিনব্যাপী ‘সেইলর চেকমেট নারায়ণগঞ্জ ২০২৫ ইন্টার স্কুল ইন্টারন্যাশনাল র‍্যাপিড রেটিং দাবা টুর্নামেন্ট’ আয়োজন করতে যাচ্ছে। অংশগ্রহণে আগ্রহী স্কুল ছাত্রছাত্রীদের ১০ জুলাইয়ের মধ্যে নাম তালিকার্ভুক্ত করার জন্য  (মোবাইল: ০১৩২২৯১৬১৭৯) বলা হয়েছে। মোট ৫০ জন স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এর মধ্যে নারায়ণগঞ্জের ৪০ জন এবং নারায়ণগঞ্জের বাইরের জেলার সর্বোচ্চ ১০ জন এন্ট্রি করতে পারবেন।

এন্ট্রি ফি প্রাপ্তির ভিত্তিতে প্রথম ৫০ জন নেওয়া হবে। নির্দিষ্ট তারিখের আগে ৫০ জন পূরণ হয়ে গেলে আর কোনো এন্ট্রি ফি গ্রহণ করা হবে না। এন্ট্রি ফি ২৫০ টাকা। মোট পুরস্কার ১১টি। বিজয়ীদের আর্কষণীয় ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হবে। এছাড়া অংশগ্রহণকারী সবাইকে টুর্নামেন্ট লোগো সম্বলিত টি-শার্ট উপহার দেওয়া হবে। একই সঙ্গে অংশগ্রহণকারীদের জন্য মধ্যাহ্নভোজের ব্যবস্থা রাখা হয়েছে।

উল্লেখ্য দাবা নিয়ে ঐতিহ্যবাহী মহসিন ক্লাবের ভবিষৎ পরিকল্পনায় রয়েছে টুর্নামেন্ট শেষে বিশেষ প্রশিক্ষণ, দাবা ক্লাব গঠন,
জাতীয় ও আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণে সহায়তা এবং আন্তর্জাতিক স্কুল টুর্নামেন্ট আয়োজন করা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি