1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
চেয়ারম্যান মুকুলের শ্লীলতাহানি ও মারধরের ভাইরাল ভিডিও প্রসঙ্গে সবশেষ যে সংবাদ জানা গেলো - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁ মান্দায় অনলাইন জুয়ার বৃহৎ এজেন্ট গ্রেফতার রূপগঞ্জ সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে স্বর্ণালংকার চুরির অভিযোগে তিন নারীকে শ্লীলতাহানি ও মাথার চুল কেটে দেয়ার অভিযোগ গলাচিপা পৌরসভার খালের দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পুলিশ-সাংবাদিকসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মশাল মিছিল নারায়ণগঞ্জে ট্রাকচাপায় নার্সের মৃত্যু: জব্দ ট্রাক থেকে মালামাল ছেড়ে দেওয়ায় স্বামীর ক্ষোভ রূপগঞ্জের শিল্প-প্রতিষ্ঠানে স্থানীয় শিক্ষিত যুবকদের চাকুরী ও ব্যবসার সুযোগের দাবিতে সংবাদ সম্মেলন মন্দিরের প্রতিমা ভাঙ্গন পরিদর্শনে সংসসদ সদস্য ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান বাউফলে রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর

চেয়ারম্যান মুকুলের শ্লীলতাহানি ও মারধরের ভাইরাল ভিডিও প্রসঙ্গে সবশেষ যে সংবাদ জানা গেলো

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৫৫ Time View

★ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২৭ নং ওয়ার্ড শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত হরিপুর পাওয়ার প্লান্টের মধ্যে স্ক্রাবের বৈদ্যুতিক তারের ভেতরে তামার মোটা অংশ দখল করতে গিয়ে ২৯ জুন রবিবার দুপুরে ডন বজলুর ও তার বাহিনীর হাতে মারধরের শিকার হন বন্দর উপজেলার সাবেক দুই বারের চেয়ারম্যান আতাউর রহমান মুকুল।

এদিকে আতাউর রহমান মুকুল দীর্ঘদিন ধরে বিএনপির বহিস্কৃত নেতা ও সেলিম-শামীম ওসমানের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত। অন্যদিকে ডন বজলু কাচপুর বিএনপির সভাপতি ছিলেন এবং উক্ত ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচনও করেছিলেন।

ডন বজলুর ইতিহাস খুবই দীর্ঘ। অনেকের মুখে শোনা যায় তিনি কাচপুরের শীর্ষ সন্ত্রাসী। তার ত্রাশের রাজত্বের কাহিনী শুনলে বাচ্চারা পেন্টে হিশু করে দিতো, মায়েরা তার দুষ্ট সন্তানদের ডন বজলু আসছে এমন ভয় দেখিয়ে রাতে ঘুম পাড়াতো।

সেই ডন বজলুর সাথে তামার তার দখল নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে খেশারত দিলেন আতাউর রহমান মুকুল। তর্ক বিতর্কের এক পর্যায়ে বিবস্ত্র ও মারধরের শিকার হলেন তিনি। জানা যায় এই তামার তার নাকি স্বর্ণের মতই মূল্যবান। বৈদ্যুতিক তার থেকে কয়েকশ কেজি তামার মোটা অংশ সরিয়ে নিতে পারলে চোরাই মার্কেটে এই তামা উচ্চ দামে বিক্রি করা যায়। সেই লোভ সামলাতে না পেরে দুজনে জড়িয়ে পড়লেন দ্বন্দ্বে।

উল্লেখ্য যে, আওয়ামী দুঃশাসনের আমলে এই বৈদ্যুতিকেন্দ্র থেকে তার সরিয়ে নিতেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য ও আওয়ামীলীগ নেতা আলাউদ্দিন। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর বন্দর, মদনপুর, কাচপুরের লোভী নেতাদের চোখ পড়ে সেই তামার তারের উপর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি