1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
চৌহালীতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ  - শিক্ষা তথ্য
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মিথ্যে প্রসংশা- মোশারফ কবীর বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন পটিয়া উপশাখার উদ্যাগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রোয়াংছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া নাভারণের এক’শ বছরের ঐতিহ্যবাহী পশুহাট চালুর প্রস্তুতি লামায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ঠাকুরগাঁওয়ে ধান বীজ উৎপাদনকারীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ প্রদান কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ গলাচিপায় হিন্দু স্কুল ছাত্রী অপহরণের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সবাই ফ্যামিলি কার্ড পাবেন, ধৈর্য ধরুন : মির্জা ফখরুল গলাচিপায় গণহত্যা এবং স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রস্তুতিমূলক সভা

চৌহালীতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ 

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৪৮৪ Time View

দাউদ রানা: সিরাজগঞ্জের চৌহালীতে ২০২৪-২৫ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। উপজেলার ৭টি ইউনিয়নের নিষিদ্ধ সময়ে ইলিশ ও জাটকা আহরণ থেকে বিরত থাকা ৩২জন জেলের মাঝে ভ্যাক্সিনেশন করে একটি করে বকনা বাছুর বিতরণ করা হয়।

শনিবার (১৭ মে) দুপুরে উপজেলা কাঠাল বাগান চত্তরে মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফির পরিচালনায় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তানভীর হাসান মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান। এছাড়াও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন, প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. জান্নাতি খাতুন, বিআরডিবি কর্মকর্তা মো. সেলিম রেজা, সমাজসেবা কর্মকর্তা মো. মামুনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান বলেন- নদীর মাছ আমাদের জাতীয় সম্পদ। তাই মাছ রক্ষা করাও আমাদের দায়িত্ব। যেসকল নিবন্ধিত জেলে নিষিদ্ধ সময়ে ইলিশ ও জাটকা আহরণ থেকে বিরত ছিলেন এবং সকল নিয়মের মধ্যে পরেন তাদের মধ্য থেকে ৩২ জনকে সরকারের পক্ষ থেকে বকনা বাছুর দেয়া হচ্ছে। আগামীতেও যারা নিয়ম মেনে মাছ আহরণ করবেন পরবর্তীতে তাদের মাঝেও বিতরণ করা হবে। এছাড়াও চৌহালীর সব জেলেকে সরকারি নির্দেশনা মেনে মাছ শিকারের পরামর্শ দেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি