1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
টিকটকে ‘ভালোবাসা বলতে কিছুই হয় না’ লিখে বেনাপোলের মেয়ে মাহীর বিদায় - শিক্ষা তথ্য
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বাউফলে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত র‍্যাব-৬ গোপালগঞ্জ কাশিয়ানী এলাকায় অভিযান চালিয়ে ১৩৩ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে আটক করেছে আইসিএস মেধা বৃত্তি পরীক্ষায় নূর মুহাম্মদ আইডিয়াল মাদরাসার শতভাগ সাফল্য নান্দাইলে মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পটিয়ায় মুরালিঘাট বাজার দোকান চুরি মাদকের আখড়া: অতিষ্ঠ ব্যাবসায়ীরা সিলেট বিএনপি নেতার সেল্ডারে রাহেলার রমরমা ডিজিটাল দেহব্যবসা র‍্যাব-৬ ও র‍্যাব-১০ এর যৌথ দল খুলনার রাজিব হত্যা মামলার প্রধান আসামিকে আটক করেছে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার অন্যতম আসামি সায়মন’কে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাব-৬ ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সুদৃষ্টি আকর্ষণ” সুন্দরগঞ্জে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসিয়াল ওয়েবসাইট ফোন নাম্বার সেবা বন্ধ কেন? পটিয়ায় ইফতার মাহফিলের বক্তারা রমজান মাস থেকে আমাদের শিক্ষা নেওয়ার আহবান

টিকটকে ‘ভালোবাসা বলতে কিছুই হয় না’ লিখে বেনাপোলের মেয়ে মাহীর বিদায়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ২০০ Time View

বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোলের সাদীপুর গ্রামের তরুণী ইয়াসমিন আক্তার মাহী (২১) অভিমানে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। সোমবার (২১ জুলাই) মধ্যরাতে যশোর শহরের ধর্মতলা এলাকার একটি ভাড়া বাসায় তিনি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। বর্তমানে তার মরদেহ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মাহী সামাজিক যোগাযোগমাধ্যমে ছিলেন বেশ সক্রিয়। ফেসবুক ও টিকটকে তার ছিলো উল্লেখযোগ্য জনপ্রিয়তা।

তার মৃত্যুর আগে আপলোড করা সর্বশেষ টিকটক ভিডিওটি এখন সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সেই ভিডিওতে দেখা যায়, ঘরের ছাদে থাকা ফ্যানের সঙ্গে ওড়না ঝুলছে। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, “ভালোবাসা বলতে কিছুই হয় না বার্থ…যা থেকে ধারণা করা হচ্ছে, তার ভেতরে চলছিল তীব্র মানসিক অস্থিরতা ও হতাশা। স্থানীয়দের ভাষ্যমতে, রাতে তার কক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে সকালে পুলিশে খবর দেওয়া হয়।

কোতোয়ালি থানার একটি টিম ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, তবে ততক্ষণে সব শেষ হয়ে গিয়েছিল। এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি