1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ডাকাতের হামলায় আহত সাংবাদিক; অথচ পুলিশ খুঁজে পায়না - শিক্ষা তথ্য
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ভোট কেন্দ্র ঝুঁকিমুক্ত রাখতে ব্যালট পেপার ভোটের দিনই পাঠানো উচিত কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বন্দরে মানববন্ধন উন্নয়ন-অধিকার প্রতিষ্ঠায় ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের সফরে আমাদের অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে-মির্জা ফখরুল দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ ‘সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব কমেনি’-অধ্যাপক শাহ আলম পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল

ডাকাতের হামলায় আহত সাংবাদিক; অথচ পুলিশ খুঁজে পায়না

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৩৭২ Time View

মাদারীপুরের রাজৈরে সংবাদ প্রকাশের জেরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের রাজৈর উপজেলা সভাপতি এস এম ফেরদৌস হোসাইনের উপর ডাকাতদের হামলায় পুলিশের দায়িত্ব অবহেলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মাদারীপুর সাংবাদিক ইউনিয়নের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ঘটনার ৬ দিন পার হলেও পুলিশ কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি বলেও অভিযোগ সাংবাদিক মহলের। তবে এ হামলার ঘটনার সাথে খোদ পুলিশও জড়িত থাকতে পারে বলে অভিযোগ আহত সাংবাদিক ফেরদৌস এবং তার পরিবারের। এ অভিযোগ তুলে সম্প্রতি ফেরদৌসের পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনও করা হয়েছে।

দাবি করা হয়েছে টেকেরহাটে হাইওয়ে সড়কে একটি ডাকাতি ঘটনায় নগদ টাকা, মোবাইল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল হারান ভুক্তভোগী। ফেরদৌসের ওপর হামলাকারী এরা ডাকাত দলের সদস্য। সম্প্রতি পুলিশ হাইওয়ে রোডে একটি ডাকাতির ঘটনায় হারানো জিডি করে দায়সারা দায়িত্ব পালন করেন। কিন্তু ভুক্তভোগীর অভিযোগ ছিলো ডাকাতি। সাংবাদিক ভুক্তভোগীর অভিযোগ তুলে ধরে সংবাদ প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ডাকাতদের বাহিনী পাঠিয়ে হামলা করতে পারে বলে অভিযোগ আহত সাংবাদিক ফেরদৌসের। হামলার ঘটনাস্থল থানার সন্নিকটে হলেও পুলিশ এগিয়ে আসেননি।

সোমবার (২৬ মে) বেলা ১১ টায় মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মাদারীপুর সাংবাদিক ইউনিয়ন ও জেলার কর্মরত সাংবাদিকবৃন্দের আয়োজনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিভিন্ন সামাজিক সংগঠন ও গণমাধ্যমকর্মীরা। সমাবেশ থেকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি করা হয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, ডাকাতিকে ডাকাতি বলতে পুলিশের সমস্যা কোথায়?

ভিকটিমের দাবি ডাকাতি আর আপনারা থানায় জিডি করলেন হারানোর! বিষয়টি কেমন এলোমেলো হয়ে যাচ্ছেনা? বিষয়টি এমন নয়তো আপনার ছেলে আরেক ছেলেকে কুপিয়ে আহত করলো আর আপনি সেটাকে চিমটি বলবেন? মনে করছি আপনারা প্রতিটি ঘটনাকে এভাবে খাটো করে সন্ত্রাসীদের শাস্তি মওকুফ করে দিতে সহায়তা করছেন, বিষয়টি এমন যেন না হয়। পুরো বিষয়টি পুলিশের উর্ধতন কর্তৃপক্ষের সুষ্ঠু তদন্তের দাবি রাখে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি