1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ডেমরায় বসতবাড়ীতে হামলা ঘর লুটে নিয়েছে দুর্বৃত্তরা - শিক্ষা তথ্য
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে নির্বাচনকে সামনে রেখে ‘ক্রাইম কন্ট্রোল মিডিয়া’র পরিচিতি সভা অর্থনীতি-কূটনীতিসহ বিভিন্ন সেক্টরে বিদেশী আগ্রাসন বন্ধের দাবিতে ব্ল্যাক র‌্যালী ও বিক্ষোভ সমাবেশ অবাধ সুষ্ঠ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে…. বিএনপি নেতা মোশাররফ হোসেন ফতুল্লায় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে কাসেমী না’গঞ্জ মহানগর তারেক রহমান যুব পরিষদের অভিষেক ও দোয়া মাহফিল এসএসসি পরীক্ষা রুটিন প্রকাশ রূপগঞ্জে শারিরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার উপহার রূপগঞ্জে যৌথ বাহিনীর বিশাল অভিযান দেড় কোটি টাকার মাদকসহ আটক ৩ বন্দর প্রেসক্লাবের তিন শীর্ষ পদে অব্যাহতি র‍্যালি আবাসিক এলাকা আবাসন মালিক ও সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে ৩০০ কম্বল বিতরণ

ডেমরায় বসতবাড়ীতে হামলা ঘর লুটে নিয়েছে দুর্বৃত্তরা

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ মে, ২০২৫
  • ২২৫ Time View

স্টাফ রিপোর্টার: ডেমরায় মারধর করে প্রাণনাশের ভয় দেখিয়ে আদালতে বিচারাধীন সম্পত্তিতে থাকা বসতঘর ভেঙে লুটপাট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ডেমরা থানার শুকুরসি এলাকায় এই ঘটনা ঘটে। এ ব্যাপারে ভুক্তভোগী হাসিনা বেগম বাদী হয়ে ৪ জনের নামে ডেমরা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলো- একই এলাকার বাসিন্দা মৃত আমির উদ্দিনের ছেলে অহেদ আলী ওরফে ওয়াহিদুজ্জামান, শহর আলী, মোহাম্মদ আলী ও কবির হোসেন। অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী হাসিনা বেগম নামে ওই নারী তার পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে ভোগদখলীয় ২৬ শতাংশ জমি ও বাড়ি নিয়ে অভিযুক্ত ব্যক্তিদের সাথে বিরোধ চলে আসছিল।

উক্ত জমির বিষয়ে বিজ্ঞ আদালতে মামলা চলমান। হঠাৎ করে শনিবার অভিযুক্ত ব্যক্তিরা ভাড়াটে বাহিনী দিয়ে ভুক্তভোগীর বসতঘরের আসবাবপত্র ও টিনের চালা খুলে নিয়ে যায়। এ সময় তিনি বাধা দিলে তাকে এলোপাতাড়ি ভাবে মারধর করে শরীরে নীলা ফোলা জখম করে। ভুক্তভোগী বাধা প্রদান করলে তাকে খুন জখম করবে বলে হুমকি প্রদান করে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। বর্তমানে অভিযুক্ত ব্যক্তিদের প্রাণনাশের হুমকিতে আতঙ্কে আছেন ভুক্তভোগী হাসিনা বেগম। উক্ত বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদয় হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে ডেমরা থানার অফিসার ইনচার্জ মাহমুদুর রহমান জানান, এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে ভাঙচুর বন্ধ ও তদন্ত চলমান রয়েছে। সঠিক তথ্য যাচাই করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি