1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ঢাকায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার প্রতিবাদে কলাপাড়ায় মশাল মিছিল - শিক্ষা তথ্য
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় ইফতার মাহফিলের বক্তারা রমজান মাস থেকে আমাদের শিক্ষা নেওয়ার আহবান গলাচিপা-হরিদেবপুর খেয়াঘাটে ভাড়া ৫ টাকার বেশি নয়: প্রতিমন্ত্রী নুর এনসিসি প্রকৌশলী রেজাউল ইসলাম রাজুর দুর্নীতির ‘আলাদিনের চেরাগ’: জিম্মি ঠিকাদার, ওএসডি ও লুটপাটের চাঞ্চল্যকর তথ্য বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতির বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের হামলা রূপগঞ্জে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ মাদকসহ শীর্ষ দুই মাদক কারবারি আটক, আহত ৮ যুবদল নেতা দুর্গম পাহাড়ি এলাকায় সিন্দুকছড়ি জোনের মেডিকেল ক্যাম্প: ২৬৮ রোগী পেলেন চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ যশোর অভয়নগর এলাকা থেকে ১২ টি ককটেলসহ ১জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ চট্টগ্রামে পটিয়ায় কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঢাকায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার প্রতিবাদে কলাপাড়ায় মশাল মিছিল

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৭৬ Time View
কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি। ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে পিটিয়ে হত্যা ও দেশ জুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে কলাপাড়ায় মশাল মিছিল ও প্রতিবাদ  সমাবেশ করেছে ছাত্র-জনতা। শনিবার রাত ৮ টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ  থেকে মশাল মিছিলটি শুরু হয়। এতে শিক্ষার্থী, যুব সমাজ ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মশাল মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলাপাড়া প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভায় মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন আমরা কলাপাড়াবাসী সংগঠনের সভাপতি নাজমুস সাকিব, সাবেক সভাপতি নজরুল ইসলাম, সাংস্কৃতিক কর্মী তানজিল জামান জয় প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, একজন সাধারণ ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা বর্বরতা ও নৃশংসতার দৃষ্টান্ত। প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে অপরাধীদের রক্ষা করার প্রবণতা আমাদের উদ্বিগ্ন করে তুলেছে। বর্তমান সরকার এসব চাঁদাবাজি বন্ধে ব্যর্থ হয়েছে। এদের কঠোর হাতে দমন করতে না পারলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। উল্লেখ্য গতকাল শুক্রবার রাজধানীর মিডফোর্ড হাসপাতালের সামনে নৃশংসভাবে হত্যা করা হয় ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯)। হত্যার আগে ডেকে নিয়ে তাঁকে পিটিয়ে এবং ইট-পাথরের টুকরা দিয়ে আঘাত করে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেওয়া হয়। একপর্যায়ে তাঁকে বিবস্ত্র করা হয়। তাঁর শরীরের ওপর উঠে লাফায় কেউ কেউ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি