1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
তথ্য উপদেষ্টাকে লাঞ্ছিতের ঘটনাটি পীড়াদায়ক: বিএমএসএফ - শিক্ষা তথ্য
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় আজ মোখলেছুর রহমান শাহ (র:) বার্ষিক ওরশ আমি আপনাদের কাছে ভোট না, দোয়া চাইতে এসেছি: মনির হোসাইন কাসেমী চুনারুঘাটে সেনা বাহিনীর অভিযানে গাঁজা-মদ বিক্রেতাদের আটক ময়মনসিংহ জেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধনে ১ম স্থান অর্জন করেন ফুলপুর দেওভোগ মাদ্রাসা মৃধা বাড়ির আঙ্গিনায় খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় দোয়া আত্মকর্মসংস্থানের লক্ষে মিথিলা’স কিচেন এর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গলাচিপায় গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার লক্ষ্মীপুরে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ!এলাকায় আতঙ্ক লক্ষ্মীপুরে ডিবি পুলিশের অভিযানে দেশীয় এলজি ও কার্তুজসহ যুবক আটক ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণির শির্ক্ষার্থীর আত্মহত্যা

তথ্য উপদেষ্টাকে লাঞ্ছিতের ঘটনাটি পীড়াদায়ক: বিএমএসএফ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ২৮০ Time View

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমকে প্রকাশ্যে লাঞ্ছিত করার ঘটনাকে “চরম পীড়াদায়ক ও অনভিপ্রেত” বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি বলেন, “এই ঘটনাটি আমাদের অন্তর থেকে পীড়া দেয়। শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ, তাদের মধ্য থেকেই আগামী দিনের নেতৃত্ব গড়ে উঠবে। গঠনমূলক সমালোচনা গণতান্ত্রিক অধিকার হলেও শারীরিক লাঞ্ছনা এক ধরনের বর্বরতা, যার কোনো ন্যায়সঙ্গত ব্যাখ্যাও নেই।” বিএমএসএফ চেয়ারম্যান আরও বলেন, “ইদানীং মব জাস্টিস ও হিংসাত্মক প্রতিক্রিয়ার প্রবণতা বাড়ছে, যা আমাদেরকে উদ্বিগ্ন করে তুলেছে।

উপদেষ্টা মাহফুজ আলম ছাত্রদেরই সমস্যা সমাধানের জন্য গিয়েছিলেন, তার উপর এমন আচরণ নিন্দনীয় ও অগ্রহণযোগ্য।” তিনি আরও বলেন, উপদেষ্টা মাহফুজ আলম আইনি পদক্ষেপ নেবেন কি না, তা তার নিজস্ব বিষয়; তবে আন্দোলনকারী নেতাদের উচিত দ্রুত এই ঘটনার জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করা এবং ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার নিশ্চয়তা দেওয়া। বিএমএসএফ মনে করে, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ আজ দুর্বল হয়ে পড়েছে। ক্ষমতার মোহে বিভাজন তৈরি হচ্ছে, মানবতা ও দেশপ্রেমের অভাব দেখা দিচ্ছে অনেকের মাঝে। এই সময়ে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। দেশাত্মবোধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকলকে একত্রিত হতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি