1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে রূপগঞ্জে যুবদলের বিক্ষোভ সমাবেশ - শিক্ষা তথ্য
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
আইসিএস মেধা বৃত্তি পরীক্ষায় নূর মুহাম্মদ আইডিয়াল মাদরাসার শতভাগ সাফল্য নান্দাইলে মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পটিয়ায় মুরালিঘাট বাজার দোকান চুরি মাদকের আখড়া: অতিষ্ঠ ব্যাবসায়ীরা সিলেট বিএনপি নেতার সেল্ডারে রাহেলার রমরমা ডিজিটাল দেহব্যবসা র‍্যাব-৬ ও র‍্যাব-১০ এর যৌথ দল খুলনার রাজিব হত্যা মামলার প্রধান আসামিকে আটক করেছে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার অন্যতম আসামি সায়মন’কে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাব-৬ ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সুদৃষ্টি আকর্ষণ” সুন্দরগঞ্জে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসিয়াল ওয়েবসাইট ফোন নাম্বার সেবা বন্ধ কেন? পটিয়ায় ইফতার মাহফিলের বক্তারা রমজান মাস থেকে আমাদের শিক্ষা নেওয়ার আহবান গলাচিপা-হরিদেবপুর খেয়াঘাটে ভাড়া ৫ টাকার বেশি নয়: প্রতিমন্ত্রী নুর এনসিসি প্রকৌশলী রেজাউল ইসলাম রাজুর দুর্নীতির ‘আলাদিনের চেরাগ’: জিম্মি ঠিকাদার, ওএসডি ও লুটপাটের চাঞ্চল্যকর তথ্য

তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে রূপগঞ্জে যুবদলের বিক্ষোভ সমাবেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৮২ Time View

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা যুবদল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। গতকাল ১৯জুলাই শনিবার উপজেলার মুড়াপাড়া মঠেরঘাট এলাকা থেকে শুরু হয়ে মুড়াপাড়া বাজারে গিয়ে তারা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম। সভায় বক্তব্য রাখেন যুবদল নেতা সোহেল ভুঁইয়া ও আজিম সরকার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, যারা তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি করছে, তারা দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের শত্রু। তারেক রহমান এই দেশের তরুণদের স্বপ্ন। গণতন্ত্রের প্রতিক। তাঁকে নিয়ে কুৎসা রটিয়ে জনগণকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র করছে ক্ষমতাসীনরা। আমরা স্পষ্ট করে দিতে চাই, তারেক রহমানকে নিয়ে কটুক্তি সহ্য করা হবে না। গত ১৭ বছর হামলা মামলার শিকার হয়েছি। স্বৈরাচারের অত্যাচার সহ্য করেও আমরা রাস্তা ছাড়িনি। আন্দোলন সংগ্রাম করে গিয়েছি।

শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন বলেই আজকে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। একটা মহল জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু এসব ষড়যন্ত্র করে গণতন্ত্রের আন্দোলন থামানো যাবে না। রূপগঞ্জ যুবদল রাজপথে আছে, থাকবে।
পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-রূপসী-কাঞ্চন সড়কের মুড়াপাড়া এলাকা প্রদক্ষিণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি