1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ - শিক্ষা তথ্য
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মিথ্যে প্রসংশা- মোশারফ কবীর বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন পটিয়া উপশাখার উদ্যাগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রোয়াংছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া নাভারণের এক’শ বছরের ঐতিহ্যবাহী পশুহাট চালুর প্রস্তুতি লামায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ঠাকুরগাঁওয়ে ধান বীজ উৎপাদনকারীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ প্রদান কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ গলাচিপায় হিন্দু স্কুল ছাত্রী অপহরণের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সবাই ফ্যামিলি কার্ড পাবেন, ধৈর্য ধরুন : মির্জা ফখরুল গলাচিপায় গণহত্যা এবং স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রস্তুতিমূলক সভা

তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ২০৬ Time View

তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হাওয়া সহ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুটূক্তি, ক্রমাগত অপপ্রচার মিডফোর্ডে পাশবিক হত্যাকান্ডের বিচার এবং সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২১শে জুলাই) দুপুরে জেলা জাতীয়তাবাদী শ্রমিক দল ময়মনসিংহ জেলার বিএনপি দলীয় কার্যালয় প্রাঙ্গণ সামনে থেকে এ প্রতিবাদি সমাবেশ ও বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে এসে শেষ হয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

জাতীয়তাবাদী শ্রমিক দল ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আবু সাঈদ অসাধারণ সম্পাদক মফিদুল ইসলাম মোহনের নেতৃত্বে বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মীরা অংশ নেন। এতে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ মোতাহার হোসেন তালুকদারে নির্দেশনায় মিছিলে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ মাজহারুল ইসলাম নিপু, শ্রমিক নেতা আবু হানিফ, আব্দুস সাত্তার, জালাল উদ্দিন, আব্দুর রাজ্জাক, আবু ইসাক, নূর ইসলাম, হারুন মিঞা, আবু তাহের প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ‘জামায়াত-শিবির বিএনপির ছায়াতলে থেকে এতদিন রাজনীতি করেছে। কিন্তু এখন সময় বুঝে তারা নানা ষড়যন্ত্র করে বিএনপিকে ক্ষমতার বাইরে রাখার অপচেষ্টা করছে। কিন্তু তাদের এ প্রচেষ্টা সফল হবে না। দলীয়ভাবে তাদের বিভিন্ন অপকর্মের জবাব দেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি