1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
তারেক রহমান জনগণের জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন সংগ্রাম করছেন - শিক্ষা তথ্য
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত-এনসিপি বাংলা ভাষা ও দেশ বিরোধী : মোমিন মেহেদী কলাপাড়ায় হত দরিদ্রদের মাঝে ১ টাকায় ইফতার উপ-সম্পাদকীয় রমজানে সাংবাদিক পরিবারের কান্না: মানবিক দৃষ্টিতে মুক্তির সিদ্ধান্ত হোক সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে, স্বাস্থ্যকেন্দ্র কার্যত অচল নরসিংদী-৩ শিবপুর আসনের নবনির্বাচিত এমপি মনজুর এলাহীর কঠোর হুঁশিয়ারি কারাবন্দী সাংবাদিকদের মুক্তির দাবি বিএমএসএফের বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নিউইয়র্ক গভর্নর পদে হকুলের রানিং মেট অ্যাড্রিয়েন অ্যাডামস নিউইয়র্ক-অ্যালবানি রুটে অ্যামট্রাকের পূর্ণ ট্রেন সেবা মার্চে মসজিদে মসজিদে তারাবি, বুধবার থেকে যুক্তরাষ্ট্রে রোজা শুরু

তারেক রহমান জনগণের জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন সংগ্রাম করছেন

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ২৭৪ Time View

মনিরুজ্জামান জুলেট , শ্যামনগর সাতক্ষীরাঃ ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সিনিঃযুগ্ন সাধারণ সম্পাদক ও যুবদল কেন্দ্রীয় সংসদের সদ্য বিদায়ী সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান আমিন বলেছেন, তারেক রহমান জনগণের জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন সংগ্রাম করছেন। প্রয়োজনীয় সংস্কার শেষে বাংলাদেশে একটি স্বচ্ছ নির্বাচন হবে। নির্বাচনে বিএনপি বিজয়ী হলে দেশের সাধারন জনগণ এ স্বাধীনতা ভোগ করবে। গত ১৬ বছরে বিএনপি যে নির্যাতনের নিপীড়নের শিকার হয়েছে কিন্ত সেই বিএনপি দেশের জনগনকে ছেড়ে পালিয়ে যায়নি। অথচ আওয়ামী লীগ সরকার জনগণকে ছেড়ে পালিয়ে গেছে। শনিবার (৫ এপ্রিল) বিকালে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া,দক্ষিণ শ্রীপুর,বিষ্ণুপুর ও মৌতলা ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার বার্তা নিয়ে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশে মানুষের ভোটের অধিকার হরন করেছে। রাতের আধারে ভোট দিয়ে বার বার ক্ষমতা দখল করেছেন। বাংলাদেশে একটি নির্বাচন কমিশন ছিলো কিন্তু বাংলাদেশের মানুষের ভোটার অধিকার ছিলোনা।গত ১৬ বছর দেশে আইন ছিলো আদালত ছিলো। কোন বিচার ছিলোনা। আদালতে দাড়িয়ে থাকা বিচার প্রার্থী রাজনৈতিক পরিচয়ে বিচারিক রায় নির্ধারিত হতো। সাধারন মানুষ কোন বিচার পেতো না। দেশে প্রশাসন ছিলো কিন্ত কোন নিরপেক্ষতা ছিলোনা। আমিনুর রহমান আমিন বলেন, দীর্ঘদিন বিএনপি সরকার গঠন করতে না পারায় শুধু শ্যামনগর-কালিগঞ্জ নয়, সাতক্ষীরায় কোনো উন্নয়ন হয়নি। এই এলাকার কৃষকদের সুবিধার্থে শস্য হিমাগার স্থাপন করা হবে। কালিগঞ্জ কৃষি কেন্দ্রিক উপজেলা হওয়া সত্ত্বেও এই এলাকার কৃষকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে।

কালিগঞ্জের কৃষকদের দীর্ঘদিনের দাবি ছিল ফসলের সঠিক দাম নিশ্চিত করতে হবে। আর বিএনপি ক্ষমতায় আসলে সকল ধরনের বৈষম্যের অবসান ঘটিয়ে কালিগঞ্জ সহ সাতক্ষীরা জেলার উন্নয়ন হবে। এসময় উপস্থিত ছিলেন, কালিগঞ্জ উপজেলা যুবদলের সিনিঃযুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম,কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোঃরোকনুজ্জামান, যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, আবুল হোসেন, ইদ্রিস আলী, উপজেলা জাসাস এর আহ্বায়ক মুরশিদ আলী গাজী, সিনিঃযুগ্ন আহ্বায়ক শাহাজান আলী মোড়ল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাঈদ সোহেল, যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম, জাকির হোসেন, ওমর ফারুক, জীবন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি