1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
তালতলীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় ইফতার মাহফিলের বক্তারা রমজান মাস থেকে আমাদের শিক্ষা নেওয়ার আহবান গলাচিপা-হরিদেবপুর খেয়াঘাটে ভাড়া ৫ টাকার বেশি নয়: প্রতিমন্ত্রী নুর এনসিসি প্রকৌশলী রেজাউল ইসলাম রাজুর দুর্নীতির ‘আলাদিনের চেরাগ’: জিম্মি ঠিকাদার, ওএসডি ও লুটপাটের চাঞ্চল্যকর তথ্য বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতির বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের হামলা রূপগঞ্জে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ মাদকসহ শীর্ষ দুই মাদক কারবারি আটক, আহত ৮ যুবদল নেতা দুর্গম পাহাড়ি এলাকায় সিন্দুকছড়ি জোনের মেডিকেল ক্যাম্প: ২৬৮ রোগী পেলেন চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ যশোর অভয়নগর এলাকা থেকে ১২ টি ককটেলসহ ১জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ চট্টগ্রামে পটিয়ায় কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

তালতলীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২১৯ Time View

তালতলী (বরগুনা) প্রতিনিধি:শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন এর এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী পালিত জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ উপলক্ষে বরগুনার তালতলীতে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বুধবার  (২৮ মে) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে এবং রাইট টু গ্রো কর্মসূচি, এসিএফ, জাগোনারীর সহযোগিতায় দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালতলী থানার উপপরিদর্শক (ইন্সপেক্টর তদন্ত) মো. শরিফুল ইসলাম।

বক্তারা বলেন, “শিশুদের সঠিকভাবে বেড়ে ওঠা, গর্ভবতী মা ও নারীদের সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং পরিবারের সার্বিক সুস্থতার জন্য পুষ্টির বিকল্প নেই। সচেতনতার অভাবে পুষ্টিহীনতা এখনও অনেক পরিবারে দৃশ্যমান। তাই সবার আগে পরিবারেই পুষ্টিকর খাবার নিশ্চিত করতে হবে। বক্তারা আরও বলেন, অপুষ্টি দূর করতে হলে সরকার, বেসরকারি সংস্থা, মিডিয়া ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টা জরুরি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও সাধারণ জনগণ।

সভা শেষে পুষ্টি বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং অংশগ্রহণকারীদের মাঝে পুষ্টিকর খাবারের গুরুত্ব সম্পর্কে ধারণা দেওয়া হয়। এই আয়োজন তালতলীর জনসাধারণের মাঝে পুষ্টিবিষয়ক সচেতনতা বৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি