1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
তালতলীতে টিউবওয়েল থেকে পানি আনতে গিয়ে মোয়াজ্জিনের ওপর হামলার অভিযোগ - শিক্ষা তথ্য
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
আইসিএস মেধা বৃত্তি পরীক্ষায় নূর মুহাম্মদ আইডিয়াল মাদরাসার শতভাগ সাফল্য নান্দাইলে মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পটিয়ায় মুরালিঘাট বাজার দোকান চুরি মাদকের আখড়া: অতিষ্ঠ ব্যাবসায়ীরা সিলেট বিএনপি নেতার সেল্ডারে রাহেলার রমরমা ডিজিটাল দেহব্যবসা র‍্যাব-৬ ও র‍্যাব-১০ এর যৌথ দল খুলনার রাজিব হত্যা মামলার প্রধান আসামিকে আটক করেছে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার অন্যতম আসামি সায়মন’কে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাব-৬ ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সুদৃষ্টি আকর্ষণ” সুন্দরগঞ্জে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসিয়াল ওয়েবসাইট ফোন নাম্বার সেবা বন্ধ কেন? পটিয়ায় ইফতার মাহফিলের বক্তারা রমজান মাস থেকে আমাদের শিক্ষা নেওয়ার আহবান গলাচিপা-হরিদেবপুর খেয়াঘাটে ভাড়া ৫ টাকার বেশি নয়: প্রতিমন্ত্রী নুর এনসিসি প্রকৌশলী রেজাউল ইসলাম রাজুর দুর্নীতির ‘আলাদিনের চেরাগ’: জিম্মি ঠিকাদার, ওএসডি ও লুটপাটের চাঞ্চল্যকর তথ্য

তালতলীতে টিউবওয়েল থেকে পানি আনতে গিয়ে মোয়াজ্জিনের ওপর হামলার অভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৬৪ Time View

তালতলী (বরগুনা) প্রতিনিধি:বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নে টিউবওয়েল থেকে পানি আনতে গিয়ে হামলার শিকার হয়েছেন দক্ষিণ চামোপাড়া মহম্মদিয়া জামে মসজিদের মোয়াজ্জিন মো. ছোরাফ হাওলাদার (৬০)। হামলার অভিযোগ উঠেছে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সোহরাব হাওলাদার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটে শনিবার (২৮ জুন) দুপুর ১২টা ৫০ মিনিটে। স্থানীয়রা জানান, মোয়াজ্জিন ছোরাফ হাওলাদার নিজ বাড়ির পাশের টিউবওয়েল থেকে পানি আনতে গেলে পূর্ব বিরোধের জেরে তার ওপর হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন।

ভুক্তভোগী পরিবার জানায়, হামলায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সোহরাব হাওলাদার ছাড়াও তার ছেলে সোহেল (৩৫), নাতি সজিব (২২), পুত্রবধূ শাহিনুর এবং আরও ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তি জড়িত ছিলেন।

আহত ছোরাফ হাওলাদারকে স্থানীয়রা উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ছোরাফ হাওলাদার বলেন, প্রায় এক বছর আগে তাদের একটি গরু আমার জমিতে ঢুকে ফসল নষ্ট করেছিল। আমি গরুটি খেয়ারে দিয়েছিলাম। সেই ঘটনার রেশ ধরে আজ তারা পরিকল্পিতভাবে আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে।

তবে অভিযুক্ত ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সোহরাব হাওলাদার বলেন, আমি কাউকে মারধর করিনি। আমার নাতি সজিব টুনি দিয়ে একটি বাড়ি মারে, এতে তার কপালে হালকা আঁচড় লাগে। বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।

এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বিষয়টি আমাদের জানা আছে। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি