1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
দুর্নীতিবাজরা রাজনীতিতে সফল হয় না : মোমিন মেহেদী - শিক্ষা তথ্য
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় আজ মোখলেছুর রহমান শাহ (র:) বার্ষিক ওরশ আমি আপনাদের কাছে ভোট না, দোয়া চাইতে এসেছি: মনির হোসাইন কাসেমী চুনারুঘাটে সেনা বাহিনীর অভিযানে গাঁজা-মদ বিক্রেতাদের আটক ময়মনসিংহ জেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধনে ১ম স্থান অর্জন করেন ফুলপুর দেওভোগ মাদ্রাসা মৃধা বাড়ির আঙ্গিনায় খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় দোয়া আত্মকর্মসংস্থানের লক্ষে মিথিলা’স কিচেন এর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গলাচিপায় গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার লক্ষ্মীপুরে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ!এলাকায় আতঙ্ক লক্ষ্মীপুরে ডিবি পুলিশের অভিযানে দেশীয় এলজি ও কার্তুজসহ যুবক আটক ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণির শির্ক্ষার্থীর আত্মহত্যা

দুর্নীতিবাজরা রাজনীতিতে সফল হয় না : মোমিন মেহেদী

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৮১ Time View

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, দুর্নীতিবাজরা রাজনীতিতে সফল হয় না। তারা রাজনীতিকে কলুষিত করে, চাঁদাবাজী-দখলবাজী- অর্থ পাচার-সন্ত্রাসীদেরকে পৃষ্টপোষকতা দিলেও একসময় পালাতে বাধ্য হয়। কারণ দেশের মানুষ সবসময় সততার রাজনীতি চায়।

৫ মে সকালে বিভিন্ন এলাকায় ‘দুর্নীতিমুক্ত বাংলাদেশ নির্মাণে নতুনধারার রাজনীতি’ শীর্ষক জনসংযোগে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তিনি আরো বলেন, নির্লজ্জের মত সারাদেশে সন্ত্রাসীদেরকে পৃষ্টপোষকতা দিয়ে আবারো দুর্নীতি-চাঁদাবাজী-দখলবাজী শুরু করেছে পুরোনো এবং নতুন রাজনৈতিক দলগুলোর অধিকাংশ। রাজনৈতিক দলগুলোর ক্ষমতাকে কাজে লাগিয়ে সচিবালয় থেকে শুরু করে জুতা সেলাইর দোকান পর্যন্ত ভয়ের সাম্রাজ্য প্রতিষ্ঠা করছে।

এসময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম মেম্বার কাজী মুন্নি আলম, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব মনির জামান. সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সদস্য আফতাব মন্ডল, বাংলাদেশ প্রেস ইউনিটির সদস্য বিমল সাহা, হরিদাস সরকার প্রমুখ।

নেতৃবৃন্দ এসময় দুর্নীতির টাকায় যারা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটিয়েছে এবং পরিচালনা করছে, তাদের বিষয়ে দুদকের সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি