1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
দৈনিক ইয়াদ সম্পাদক তোফাজ্জল স্মরণে আলোচনা ও দোয়া সভা সাংবাদিকরা নীতি হারালে হেরে যাবে বাংলাদেশ - শিক্ষা তথ্য
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ার চক্রশালা কষি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন রূপগঞ্জের চাইল্ড হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান রূপগঞ্জে ৯টি স্পটে বিএনপি প্রার্থীর পথসভা ও গণসংযোগ রূপগঞ্জে বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দুই প্রার্থীর বাউফলে জামায়াতের প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন আমি আপনাদের বাচ্চাদের জন্য এখানে গার্লস স্কুল করবো: মোহাম্মদ আলী ১৫ ফেব্রুয়ারী পটিয়ায় হযরত মকবুল শাহ্ (রাহ.) বার্ষিক ওরশ নারায়ণগঞ্জ-১ আসনে রূপগঞ্জে বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি প্রার্থী দিপু ভুঁইয়ার উদ্যোগে রূপগঞ্জে ৪ সহস্রাধিক রোগীকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান রুমায় রেঞ্জ কর্মকর্তার যোগসাজশে বাড়ছে অবৈধ কাঠ পাচার

দৈনিক ইয়াদ সম্পাদক তোফাজ্জল স্মরণে আলোচনা ও দোয়া সভা সাংবাদিকরা নীতি হারালে হেরে যাবে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
  • ৩০০ Time View

দৈনিক ইয়াদ সম্পাদক ও নতুনধারা নারায়ণগঞ্জ শাখার সংবাদ বিষয়ক উপদেষ্টা তোফাজ্জল হোসেন স্মরণে আলোচনা ও দোয়া সভায় বক্তারা বলেছেন, সাংবাদিকরা নীতি হারালে হেরে যাবে বাংলাদেশ। অতএব. বাংলাদেশে সাংবাদিকদেরকে কখনোই যেন আর কোন সরকার বা ব্যক্তি ধ্বংসের পথে নিতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

২৪ জানুয়ারি বেলা ১১ টায় নারায়ণগঞ্জের ইউনিটি হোমিও কেন্দ্রে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা উপরোক্ত কথা বলেন। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক বিজয় সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু, দৈনিক ইয়াদ-এর সম্পাদক মনিরুল ইসলাম সবুজ, নতুনধারা বাংলাদেশ এনডিবির ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, দৈনিক পূর্বাভাস-এর সহ-সম্পাদক সোনিয়া দেওয়ান প্রীতি, নতুনধারা বাংলাদেশ এনডিবির ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা ও সদস্য আল আমিন বৈরাগী। স্মৃতিচারণ করেন সাংবাদিক মহসীন আলম, মো. জাহাঙ্গীর হোসেন, কবি আলতাফ হোসেন রায়হান, ডা. মো. ইলিয়াস, ডা. হাবিবুর রহমান, ডা. এনসি দাস, কবি সুমনা আক্তার লুবনা, মো. সাগর মিয়া প্রমুখ। দোয়া পরিচালনা করেন ডা. মহসীন আলী।

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী সভায় দৈনিক ইয়াদ সম্পাদক তোফাজ্জল হোসেন-এর কর্মজীবনকে স্মরণিয় করে রাখার লক্ষ্যে নতুনধারার পক্ষ থেকে  সাংবাদিকতায় ‘সংবাদযোদ্ধা তোফাজ্জল হোসেন স্মৃতি পদক’-এর আনুষ্ঠানিক ঘোষণা দেন। যার অর্থমূল্য হবে নগদ দশ হাজার টাকা এবং বই। এসময় দৈনিক বিজয় সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু বলেন, নতুনধারার রাজনীতিকরা  দৈনিক ইয়াদ সম্পাদক তোফাজ্জল হোসেন স্মরণে যে আয়োজন করেছে, তা থেকে আমাদের রাজনৈতিক দলগুলোর শিক্ষা নেয়া উচিৎ। তা না হলে সাংবাদিকরা আর অনুপ্রেরণা পাবে না নীতির সাংবাদিকতায় জীবন উৎসর্গ করতে। দৈনিক ইয়াদ-এর সম্পাদক মনিরুল ইসলাম সবুজ বলেন, নীতির সাংবাদিক ছিলেন আমার পিতা, তিনি আমার সাংবাদিকতাই শুধু নয়, জীবনেও প্রেরণা হয়ে থাকবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি