1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ধর্ষণ, নিপীড়ন, ডাকাতি, ছিনতাই ও মব সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ  শাখা'র  প্রতিবাদী সমাবেশ ও গানের মিছিল অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়া চক্রশালা কৃষি স্কুলে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত লামায় ধানের শীষের প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরীর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালামের পক্ষে সানোয়ারের নেতৃত্বে ধানের শীষে ভোট চেয়ে ২২ নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বিএমএসএফের স্মারকলিপি প্রদান বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার অপরাধী গ্রেফতার, গভর্নর মেয়র ক্ষুব্ধ, ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর চলমান সহিংসতায় নিহতদের স্মরণ ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে

ধর্ষণ, নিপীড়ন, ডাকাতি, ছিনতাই ও মব সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ  শাখা’র  প্রতিবাদী সমাবেশ ও গানের মিছিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ২৭১ Time View
মোঃ শফিকুল ইসলাম আরজু, নারায়ণগঞ্জ –সারাদেশে অব্যহত  ধর্ষণ, নিপীড়ন, ডাকাতি, ছিনতাই ও মব সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে ১২মার্চ বুধবার বিকেল ৩টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে প্রতিবাদী সমাবেশ ও গানের মিছিল অনুষ্ঠিত হয়। এ  সমাবেশে নারায়ণগঞ্জের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ আলোচনা করেন।
জেলা কমিটির সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিমল কান্তি দাসের সঞ্চালনায়
বক্তব্য রাখেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক জনাব রফি উর রাব্বি, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল, সমমনা’র সভাপতি সালাউদ্দিন আহম্মেদ, উন্মেষ সাংস্কৃতিক সংসদের সভাপতি এ্যডভোকেট প্রদীপ ঘোষ বাবু, সমাজ অনুশীলন কেন্দ্রের সংগঠক কবি রঘু অভিজিৎ রায়, শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি রাশিদা বেগম, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক সুলতানা আক্তার, প্রগতি জেলা কমিটির সদস্য দুলাল সাহা, জহিরুল ইসলাম মিন্টু, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের বিল্লাল হোসেন, কবি দীপক ভৌমিক প্রমূখ।
বক্তাগণ দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন। স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবী করেন। তারা বলেন আওয়ামী দুঃশাসনের হাত থেকে দেশকে মুক্ত করার লক্ষ্যে সহস্রাধিক শহীদের আত্মত্যাগ বৃথা যেতে দেয়া হবে না। ২৪ এর গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের মানুষ যে নতুন দেশ গড়ার স্বপ্ন দেখেছে তা যদি ব্যর্থ হয় তবে তার দায়ভার অন্তর্বর্তীকালীন সরকারকে বহন করতে হবে। এদেরকেও জনগণ ছেড়ে দেবে না। শেখ হাসিনার মত পরিনতি এদেরও হতে পারে।
বক্তাগণ সকল সাংস্কৃতিক সংগঠনগুলো ও তাদের কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। দেশের নারী সমাজকেও রাস্থায় থাকার আহবান জানান।
এ সময় সমাবেশে কবিতা পাঠ করেন, কবি ও সাংবাদিক শফিকুল ইসলাম আরজু, কবি তিথি সুবর্ণা, কবি পল্লবী প্রত্যাশা, কবি দীন ইসলাম দীপু, কবি জয়নাল আবেদীন জয়, কবি শুক্কুর মাহম্মুদ জুয়েল, কবি আনিসুল হক হীরা। গানের মিছিলে সংগীত পরিবেশন করেন প্রয়ন্তি আমিন, তিথি সুবর্ণা, পল্লবী প্রত্যাশা, ফাল্গুনী দাস ও সুজয় রায় চৌধুরী বিকু।
পরিশেষে  গানের মিছিলের মধ্য দিয়ে  নারায়ণগঞ্জ চাষাড়া কেন্দ্রীয়  শহীদ মিনারে গিয়ে সমাবেশের  সমাপ্তি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি