1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
নাঃগঞ্জ থেকে অপহৃত ব্যবসায়ী সোহাগকে পটুয়াখালী থেকে উদ্ধার - শিক্ষা তথ্য
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় ইফতার মাহফিলের বক্তারা রমজান মাস থেকে আমাদের শিক্ষা নেওয়ার আহবান গলাচিপা-হরিদেবপুর খেয়াঘাটে ভাড়া ৫ টাকার বেশি নয়: প্রতিমন্ত্রী নুর এনসিসি প্রকৌশলী রেজাউল ইসলাম রাজুর দুর্নীতির ‘আলাদিনের চেরাগ’: জিম্মি ঠিকাদার, ওএসডি ও লুটপাটের চাঞ্চল্যকর তথ্য বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতির বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের হামলা রূপগঞ্জে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ মাদকসহ শীর্ষ দুই মাদক কারবারি আটক, আহত ৮ যুবদল নেতা দুর্গম পাহাড়ি এলাকায় সিন্দুকছড়ি জোনের মেডিকেল ক্যাম্প: ২৬৮ রোগী পেলেন চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ যশোর অভয়নগর এলাকা থেকে ১২ টি ককটেলসহ ১জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ চট্টগ্রামে পটিয়ায় কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

নাঃগঞ্জ থেকে অপহৃত ব্যবসায়ী সোহাগকে পটুয়াখালী থেকে উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ২৪০ Time View

মোঃ পন্ডিত হোসেন নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ থেকে অপহৃত ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ সোহাগকে অপহরণের একদিন পর পটুয়াখালীর পায়রাগঞ্জ এলাকা থেকে তাকে হাত-পা বাঁধা ও আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। মোহাম্মদ সোহাগ নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, মীম শরৎ গ্রুপ এবং শাহজালাল নেভিগেশনের ব্যবস্থাপনা পরিচালক। তিনি রবিবার (১ জুন) রাতে নগরীর গলাচিপা এলাকার তোলারাম কলেজ রোড থেকে নিজের ব্যবহৃত গাড়িসহ অপহৃত হন। সোমবার দুপুর ১২টার দিকে পটুয়াখালীর পায়রাগঞ্জ এলাকায় তার গাড়ির ভেতর থেকে তাঁকে উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান,সকাল ৬টার দিকে দুটি প্রাইভেটকার দেখতে পান তারা।

এর একটি গাড়ির ভেতর থেকে একজন মানুষ সাহায্যের জন্য হাত নাড়ছিলেন। কাছে গিয়ে তাকে হাত, পা, কোমর ও মুখ বাঁধা এবং আহত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে ডিবি পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে বিষয়টি তার পরিবারের সদস্যদের জানানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোঃ সোহাগ জানান, “আমি বাসায় ফিরছিলাম। পথিমধ্যে ৫-৬ জন ব্যক্তি আমাকে অপহরণ করে। তারা আমার গায়ে ইলেকট্রিক শক দেয়, মাথায় পিস্তলের বাট দিয়ে মারধর করে। আল্লাহর রহমতে এবং সবার দোয়ায় আমি বেঁচে গেছি।

” তবে কে বা কারা তাকে অপহরণ করেছে, কিংবা কেন তাকে এত দূরে পটুয়াখালীতে রেখে যাওয়া হলো, সে বিষয়ে পুলিশ এখনও কিছু জানাতে পারেনি। তদন্তের পর বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আহমেদুর রহমান তনু বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক এবং অমানবিক ঘটনা। একজন ব্যবসায়িকে অপহরণ করে তার ওপর ভয়াবহ নির্যাতন চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দোষীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি