1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
না’গঞ্জ সদর পূর্ব থানা পেশাজীবী ফোরাম এর “যাকাতের তাৎপর্য ও রমজানের পবিত্রতা শীর্ষক” আলোচনা সভা অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধনী অনুষ্ঠানে ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী শ্রীপুরে প্রাণবন্ত মানবকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ র‍্যাব-৬ অধিনায়ক নিস্তার আহমেদ,আত্নসমর্পণকৃত দস্যুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন ফতুল্লার কাঠেরপুলে আ.লীগের অফিসকে বিএনপি অফিস বানানোর পায়তার; নেপথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শান্ত-বাপ্পি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লেখক ও সাংবাদিক শিমুল হোসেন বিএনপি’র নাম ভাঙিয়ে মুকুল ও সাইদুর’র শেল্টারে চর কাশীপুরে জাহাঙ্গীর’র মাদকের বিশাল আস্তানা মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী

না’গঞ্জ সদর পূর্ব থানা পেশাজীবী ফোরাম এর “যাকাতের তাৎপর্য ও রমজানের পবিত্রতা শীর্ষক” আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৩০২ Time View

নিজস্ব সংবাদদাতা: “যাকাতের তাৎপর্য ও রমজানের পবিত্রতা শীর্ষক” আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে নারায়ণগঞ্জ সদর পূর্ব থানা পেশাজীবী ফোরাম। শনিবার (৮ মার্চ) ৭ রমজান বিকেলে মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ সদর পূর্ব থানা পেশাজীবী ফোরাম এর প্রধান উপদেষ্টা মোঃ মাহবুবুর রহমান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগরী পেশাজীবী ফোরাম এর উপদেষ্টা মাওলানা মইনুদ্দিন আহমাদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগরী পেশাজীবী ফোরাম এর প্রধান উপদেষ্টা মাওলানা আবদুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগরী পেশাজীবী ফোরাম এর উপদেষ্টা এইচ. এম. নাসির উদ্দিন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন- আল্লাহ্ পাক নামাজ, রোজা ও যাকাত ফরজ করেছেন। আপনার অর্জিত সম্পদের একটি অংশ যাকাত হিসেবে প্রদান করতে হয়। কোথায় কোথায় যাকাত দিবেন, সে-টা কোরআন মাজিদে বলা আছে। যদি প্রকৃত হিসাব অনুযায়ী যাকাত দেওয়া যায়, তাহলে যাকাত দেওয়ার মানুষ পাওয়া যাবে না। তাই রমজানের পবিত্রতা বজায় রেখে যাকাত প্রদান করুন। এতে আল্লাহ্ পাক কল্যাণ রেখেছেন।

“যাকাতের তাৎপর্য ও রমজানের পবিত্রতা শীর্ষক” আলোচনা সভা ও ইফতার মাহফিলে এসময় আরও উপস্থিত ছিলেন- দেওভোগ মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুর রহমান, ওলামা মাশায়েখ পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা সাইফুদ্দিন মনির সহ অন্যান্য নেতা-কর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি