1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
না'গঞ্জ-৪ আসনের প্রার্থী সেলিম আহমেদ'র মনোনয়ন বাতিল, আপিলের ঘোষণা - শিক্ষা তথ্য
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ভোট কেন্দ্র ঝুঁকিমুক্ত রাখতে ব্যালট পেপার ভোটের দিনই পাঠানো উচিত কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বন্দরে মানববন্ধন উন্নয়ন-অধিকার প্রতিষ্ঠায় ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের সফরে আমাদের অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে-মির্জা ফখরুল দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ ‘সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব কমেনি’-অধ্যাপক শাহ আলম পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল

না’গঞ্জ-৪ আসনের প্রার্থী সেলিম আহমেদ’র মনোনয়ন বাতিল, আপিলের ঘোষণা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ২৮৬ Time View
​নিজস্ব সংবাদদাতা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে এক প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। হলফনামায় স্বাক্ষর না থাকা এ ভুলের অজুহাতে এ-ই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে এ-ই সিদ্ধান্তকে ‘সামান্য কারিগরী ত্রুটি’ উল্লেখ করে নির্বাচন কমিশনে আপিল করার ঘোষণা দিয়েছেন ভুক্তভোগী প্রার্থী সেলিম আহমেদ।
শনিবার (৩ জানুয়ারী) দুপুরে নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ের সময় এ ঘটনাটি ঘটে।
রিটার্নিং কর্মকর্তা জানান- দাখিলকৃত হলফনামার নির্দিষ্ট স্থানে প্রার্থীর স্বাক্ষর না থাকায় আইনানুযায়ী মনোনয়ন পত্রটি বৈধ ঘোষণা করা সম্ভব হয়নি।
এ বিষয়ে সেলিম আহমেদ সাংবাদিকদের বলেন- “আমার দাখিলকৃত সকল নথিপত্র এবং তথ্যাদি সঠিক ছিল। অত্যন্ত তাড়াহুড়ো এবং ভিড়ের মধ্যে দাখিল করার সময় অসাবধানতাবশত হলফনামার এক জায়গায় স্বাক্ষরটি বাদ পড়ে যায়। এটি একটি অনিচ্ছাকৃত করণিক ভুল (Clerical Error) মাত্র।”
তিনি আরও বলেন- “একজন নাগরিকের নির্বাচনে অংশগ্রহণের গণতান্ত্রিক অধিকার সামান্য একটি স্বাক্ষরের জন্য খর্ব হতে পারে না। আমি ইতিমধ্যে যথাযথভাবে স্বাক্ষরিত নতুন হলফনামা ও প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করছি। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করব। আমার বিশ্বাস, নির্বাচন কমিশন বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে আমাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেবেন।
নারায়ণগঞ্জ-৪ আসনের সাধারণ ভোটারদের মধ্যে এ-ই ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। আইনি বিশেষজ্ঞরা বলছেন- তথ্যে বড় কোন গড়মিল বা তথ্য গোপন না থাকলে, শুধুমাত্র স্বাক্ষরের মতো কারিগরী ত্রুটির কারণে সাধারণত উচ্চ আদালত বা নির্বাচন কমিশন প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার নজির রয়েছে।
এখন সবার দৃষ্টি নির্বাচন কমিশনের শুনানির দিকে। “আহলে সুন্নত ওয়াল জামাত” সমর্থিত “বৃহত্তর সুন্নী জোটের” অন্যতম শরীক দল বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এর প্রার্থী সেলিম আহমেদ (মহাসচিব-বিজেডি)। তিনি কি শেষ পর্যন্ত নির্বাচনী লড়াইয়ে ফিরতে পারবেন? তার উত্তর মিলবে আগামী কয়েক দিনের মধ্যেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি