1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
নাসিক সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে কাশিমপুর কারাগারে প্রেরণ - শিক্ষা তথ্য
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ভোট কেন্দ্র ঝুঁকিমুক্ত রাখতে ব্যালট পেপার ভোটের দিনই পাঠানো উচিত কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বন্দরে মানববন্ধন উন্নয়ন-অধিকার প্রতিষ্ঠায় ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের সফরে আমাদের অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে-মির্জা ফখরুল দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ ‘সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব কমেনি’-অধ্যাপক শাহ আলম পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল

নাসিক সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে কাশিমপুর কারাগারে প্রেরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১৯৬ Time View

মোঃ পন্ডিত হোসেন নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নাসিক সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে নারায়ণগঞ্জ কারাগার থেকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেছে কারা কর্তৃপক্ষ। আজ শুক্রবার (৯ মে ) সারারাত পুলিশের রুদ্ধশ্বাস অভিযান শেষে ভোরে গ্রেফতার করে আদালতে পাঠানোর পর সকাল ১০টায় তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঈনুদ্দিন কাদিরের আদালতে তোলা হলে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানিয়েছেন আদালত পুলিশের ইন্সপেক্টর কাইউম খান। নারায়ণগঞ্জ কারাগারে ডাক্তার সেলিনা হায়াৎ আইভীকে পাঠানোর পর জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ গণমাধ্যম কে বলেন, “সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে ঢাকার কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

ডাক্তার আইভী সেখানে কারা তত্ত্বাবধানে থাকবেন৷” বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চলাকালে সিদ্ধিরগঞ্জে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ডাক্তার আইভীকে। সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডাক্তার আইভীর বিরুদ্ধে কোনো রিমাণ্ড আবেদন করেনি পুলিশ ৷ জামিনও চাওয়া হয় নাই তার পক্ষে ৷ তাকে আদালতে তোলা হলে আদালত হত্যা মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন৷ এমনটি বলেন নারায়ণগঞ্জ আদালতে দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তা কাইউম খান।

বৃহস্পতিবার দিবাগত সারারাত সাবেক মেয়র ডাক্তার আইভী কে গ্রেফতার করতে পুলিশের অভিযানের খবরে তখনই সড়কে নেমে আসেন স্থানীয় কয়েক হাজার মানুষ। তারা কোন অবস্থাতে ‘রাতের আঁধারে’ আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যেতে দেবেন না বলে স্লোগান দেয়। রাতভর অপেক্ষার পর সকাল পৌনে ৬ টার দিকে শহরের দেওভোগের চুনকা কুটিরের বাসা থেকে বেরিয়ে পুলিশের গাড়িতে ওঠেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের টানা তিনবারের নির্বাচিত মেয়র আইভী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি